মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ব্যবসায়ী পাড়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ।ভবিষ্যৎ এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে বৈঠকটি হয়। সেখান থেকে মেটা বস মার্ক জাকারবার্গকে বের করে দেওয়া হয়। তবে প্রতিবেদনটি অস্বীকার করেছেন ট্রাম্পের একজন কর্মকর্তা। বৃহস্পতিবার (৩ জুলাই) এ নিয়ে দ্য নিউইয়র্ক পোস্ট সংবাদ প্রকাশ করে।গত শীতে হোয়াইট হাউস সফরের সময় জাকারবার্গকে প্রেসিডেন্টের অফিস থেকে ‘চলে যেতে বলা’ হয়েছিল বলে এনবিসি নিউজের এক দীর্ঘ প্রতিবেদনে প্রকাশিত হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের ওয়েস্ট উইংয়ের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা হচ্ছিল।দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ওভাল অফিসে সামরিক নেতাদের সাথে এফ-৪৭ নিয়ে বৈঠক করছিলেন। ঠিক তখনই ফেসবুকের প্রতিষ্ঠাতা অপ্রত্যাশিতভাবে ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ার উদ্বেগের কারণে কর্মকর্তারা জাকারবার্গকে বাইরে অপেক্ষা করতে বলেছিলেন বলে অভিযোগ।তবে, হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউইয়র্ক পোস্টকে জানান, প্রতিবেদনটি পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করেছে। তাকে চলে যেতে বলা হয়নি। প্রেসিডেন্টের অনুরোধে তিনি ‘হ্যালো’ বলতে আসেন এবং তারপর পাইলটদের সাথে বৈঠকের পরে অন্য একটি বৈঠক শুরু হওয়ায় মার্ককে অপেক্ষা করতে হতো। তাই তিনি চলে যান।এ বিষয়ে জানতে মেটা-এর সঙ্গে যোগাযোগ করা হয়। তবে প্রতিষ্ঠানটি মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাণীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
রাণীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তাহের (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার Read more

যাত্রীদের স্বস্তিতে পিরোজপুরে পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত
যাত্রীদের স্বস্তিতে পিরোজপুরে পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর Read more

ঘুষ কেলেঙ্কারিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি-সহ ৬ জন প্রত্যাহার
ঘুষ কেলেঙ্কারিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি-সহ ৬ জন প্রত্যাহার

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ Read more

আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো অপকর্মে লিপ্ত হলে কোনোভাবেই ছাড় পাবে না।শনিবার (২ Read more

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত
জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৭ অক্টোবর) Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন