৪৮টি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। যদিও গেল রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির আরেক প্রার্থী ফায়জুর রহমান ভূইয়া।সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ২ পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।এই নির্বাচন পেছাতে ৪৮টি ক্লাবের পক্ষ থেকে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস কম চেষ্টা করেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আলাপ-আলোচনার পর নিজেদের দাবি-দাওয়া না আদায় করতে পারায় গতকাল তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারক লিপিও পাঠিয়েছিল। বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারক লিপিতে মোট তিনটি দাবির কথা জানায় তারা।প্রথমটি হলো বিসিবির বর্তমান নির্বাহী পর্ষদের সময় বৃদ্ধি করে নির্বাচনের পুনঃতফসিলসহ কাউন্সিলরশিপ বিতর্ক এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। দ্বিতীয়ত, এডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া। তৃতীয়ত, নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন সময় নির্ধারণ করে ভোটগ্রহণ।ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারসের অভিযোগ, কাউন্সিলরশিপের ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ কেউ হস্তক্ষেপ করে পুরো বিষয়টিকে বিতর্কিত করছে। ১৫টি ক্রিকেট ক্লাবকে প্রথমে অনুমতি প্রদানের পরও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চারদিক ঘিরে থাকা স্বার্থান্বেষীদের চাওয়াতেই নির্বাচন কমিশন মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন তাদের আবেদন বাতিল করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন সফরে নাহিদ ইসলামের সঙ্গী হচ্ছেন যারা
চীন সফরে নাহিদ ইসলামের সঙ্গী হচ্ছেন যারা

মালয়েশিয়া সফর থেকে ফিরেই চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি আট সদস্যের একটি Read more

শেখ হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা
শেখ হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা

বাংলাদেশে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেও শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মাঠে নামতে উসকানি দিয়ে যাচ্ছেন। তার নির্দেশে Read more

সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম
সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক Read more

চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা
চারুকলায় মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

চারুকলায় পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় এক অজ্ঞাত যুবকের খোঁজ মিলেছে, যদিও Read more

বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি: আমীর খসরু
বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি: আমীর খসরু

বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

ছোট এক ভুলে ১৪ বছরের আকবরের কাছে হেরে গিয়েছিলেন ভারতের ‘নেপোলিয়ন’ হিমু
ছোট এক ভুলে ১৪ বছরের আকবরের কাছে হেরে গিয়েছিলেন ভারতের ‘নেপোলিয়ন’ হিমু

ইতিহাসবিদ আর.সি. মজুমদার লিখেছেন, "পানিপথের যুদ্ধে একটি দুর্ঘটনার কারণে হিমুর নিশ্চিত বিজয় পরাজয়ে পরিণত হয়েছিল। তা না হলে দিল্লিতে মুঘলদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন