জেলার সদর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের ৩ ছেলে আব্দুল আলিম, মোজাম আলী ও আব্দুর রউফ এবং মৃত জোসেফ উদ্দিনের ছেলে আবু বক্কার। ২ বছরের সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমান। মামলার বরাত দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. রফিক সরকার বলেন, পূর্বশক্রতা ও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর প্রথমে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিক ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৬ সেপ্টেম্বর আশরাফ আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পিপি আরো বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে আসামি আব্দুল আলিম, মোজাম আলী, আব্দুর রউফ ও আবু বক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড এবং আব্দুল্লাহ ও মোস্তাফিজুরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমির হামজা সেখ ও লিলি খাতুন নামে দুইজনকে খালাস দিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন

ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় Read more

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

আইপিএল ও পিএসএলে শুক্রবার (২ মে) একটি করে ম্যাচ রয়েছে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি।ক্রিকেটআইপিএলগুজরাট–হায়দরাবাদরাত ৮টা, টি Read more

‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’
‘গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দেইনি, দেশবাসী প্রস্তুত থাকুন’

গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।বুধবার (১৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক Read more

পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার Read more

Online-Casinos in Deutschland: sicher spielen, Angebote verstehen und bewusst auswählen
Online-Casinos in Deutschland: sicher spielen, Angebote verstehen und bewusst auswählen

Online-Casinos bieten eine große Auswahl an Spielautomaten, Tischspielen und Live-Unterhaltung. Wer sich für digitales Glücksspiel interessiert, sollte jedoch nicht allein Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন