টাঙ্গাইলের বাসাইলের করাতিপাড়া এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার সহযোগী সৌরভ (২৫) গ্রেপ্তার হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিপিসি-৩ র‍্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি র‍্যাব-১ পোড়াবাড়ি গাজীপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশ এবং সৌরভ গাজীপুর কালিয়াকৈরের কলেজ ছাত্র আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামী।প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র নিহত আবুল কালাম আজাদ (২৬) পড়াশোনার জন্য গাজীপুরে বসবাস করত। পিচ্চি আকাশ এবং তার সহযোগী সৌরভসহ আসামীরা নিহতের পূর্ব পরিচিত। তারা ভিকটিমকে অন্যায়-অত্যাচার ও হুমকি দিত। ২০২৪ সালের ২১ ডিসেম্বর আসামীরা ইমনের মাধ্যমে ভিকটিমকে কালিয়াকৈর থানাধীন উলুসারা জনৈক হারুনের দোকানে আসতে বলে। ভিকটিম আসলে উৎপেতে থাকা আসামীরা আবুল কালাম আজাদকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কাঞ্চন বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।টাঙ্গাইল র‍্যাবের কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, পিচ্চি আকাশ এবং সৌরভ তালিকাভুক্ত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও চুরি একাধিক মামলা রয়েছে। তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই ভল্কহেডসহ একজনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।বৃহস্পতিবার (০৭ Read more

এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।রবিবার Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার ১
ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার ১

নওগাঁর ধামইরহাটে দশ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দশ পিচ ব্যুপ্রিনরফিন ইজেকশনসহ  আকরাম বাবু (২৬) নামের একজন মাদক চোরাকারবারিকে Read more

ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট
ফরিদপুরে ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে হাজী শরীয়তুল্লাহ বাজার ও নিউমার্কেটের সংযোগ স্থাপনকারী কুমার নদীর ব্রেইলি ব্রিজটি এখন স্বস্তির ট্রানজিট।

কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত
কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার দলটির কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন