প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এমন অর্জনে খুলে গেছে আরও একটি দরজা। তাদের সামনে হাতছানি দিচ্ছে ২০২৭ সালে নারী বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে শুরুটা করতে হবে অস্ট্রেলিয়ায় ২০২৬ সালের নারী এশিয়ান কাপ দিয়ে। এই প্রতিযোগিতা থেকেই বাছাই হবে বিশ্বকাপে খেলতে পারা দলগুলো।এই আসরে এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ছয়টি দল। আর দুটি দল পাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ। অর্থাৎ, বিশ্বকাপের টিকিট পেতে হলে বাংলাদেশকে থাকতে হবে অন্তত সেরা ছয়ের মধ্যে।এবারের নারী এশিয়ান কাপে ৩ গ্রুপে অংশ নেবে মোট ১২ দল। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের সেরা তৃতীয় স্থান পাওয়া দুটি দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।সেখানে জয়ী চার দল সরাসরি পাবে বিশ্বকাপের মূল পর্বে অংশ নেওয়ার টিকিট। কোয়ার্টার ফাইনালের পরাজিত চার দল নিজেদের মধ্যে দুটি প্লে-ইন ম্যাচ খেলবে, যেখানে জয়ী দু’দল বিশ্বকাপে যাবে। বাকি দুটি দল সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। যেখান থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের সুযোগ থাকবে তাদের কাছে।বিশ্বকাপের পাশাপাশি এশিয়ান কাপ হবে অলিম্পিক বাছাইয়ের মঞ্চও। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য কোয়ার্টার ফাইনালে পৌঁছানো আটটি দল পাবে বাছাই পর্বে খেলার সুযোগ। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে হবে খেলা, যার প্রত্যেকটির চ্যাম্পিয়ন খেলবে অলিম্পিকে।এদিকে ২৯ জুলাই অস্ট্রেলিয়ার সিডনির টাউন হলে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের ড্র। অংশগ্রহণকারী দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী।বাংলাদেশ রয়েছে চতুর্থ পটে। যেখানে আছে ভারত। এছাড়াও থাকবে বাছাইপর্বের গ্রুপ ‘এ’ থেকে উঠে আসা একটি দল।প্রথম পটে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। দ্বিতীয় পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তৃতীয় পটে আছে ফিলিপাইন, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান।২০২৬ নারী এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি শহরের পাঁচটি ভেন্যুতে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান ৩ ভাগে Read more

অবশেষে সাময়িক বরখাস্ত হলেন দেবীগঞ্জের সেই কর্মকর্তা
অবশেষে সাময়িক বরখাস্ত হলেন দেবীগঞ্জের সেই কর্মকর্তা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামকে অবশেষে সাময়িক বরখাস্ত করেছে মহিলা Read more

বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি
বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি

বরিশালবাসীর কথা চিন্তা করে বিসিসি'র কাছে এবারের অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির করনের দাবি জানালে বিসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের Read more

রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

রাজবাড়ীতে ‌চোর স‌ন্দে‌হে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় সদর উপ‌জেলার বসন্তপুর ইউ‌নিয়‌নের রাজাপুর গ্রামে এঘটনা Read more

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪
টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ Read more

মুন্সীগঞ্জে ননফুডগ্রেড রঙ বিক্রির অপরাধে জরিমানা
মুন্সীগঞ্জে ননফুডগ্রেড রঙ বিক্রির অপরাধে জরিমানা

মুন্সীগঞ্জে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং জর্দার রঙের নামে ননফুডগ্রেড রঙ বিক্রির অপরাধে এক দোকানিকে ১০ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন