নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ধামইরহাট থানার প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা হলেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক, পুলিশ সদস্য মো. রেজুয়ানুর রহমান, আতিকুর রহমান ও মেহেদী হাসান। একই ঘটনায় এর আগে আরও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। তারা হলেন, ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম ও পুলিশ সদস্য ইকবাল হোসেন। থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা পাওয়ার ঘটনায় ধামইরহাট থেকে এ নিয়ে মোট ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘটনা ঘটলো।জানা যায়, আসন্ন এইচএসসি প্রশ্নপত্রের বেশ কয়েকটি বাক্স ধামইরহাট থানা হেফাজতে রাখা হয়। প্রশ্নপত্রের বাক্সগুলো থানার মালখানা কক্ষে রাখার কথা। কিন্তু কয়েকটি বাক্স ধামইরহাট থানায় আসামি রাখার হাজতখানা ঘরে রাখা হয়েছিল। ওই হাজতখানায় গত মঙ্গলবার রাতে মাদক মামলার এক আসামিকে রাখা হয়। গভীর রাতে ওই আসামি ট্রাংকের সিলগালা তুলে তালা খুলে ফেলে। ট্রাংকের ভেতরে প্যাকেটবন্ধ অবস্থায় থাকা প্রশ্নপত্র বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে হাজত ঘরের মধ্যে।পরদিন সকালে থানার কর্তব্যরত অফিসারের নজরে আসে এটি। ঘটনা জানার পর ওই দিন থানার লকআপ বা হাজত পাহারার দায়িত্বে নিয়োজিত একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরবর্তীতে এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গতকাল শনিবার ধামইরহাট থানার ওসিসহ আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্য কিংবা অন্য কারও বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে এএসপি শরিফুল ইসলাম জানান, থানা হাজতে থাকা অবস্থায় যে ব্যক্তি প্রশ্নপত্রের ট্রাংক খোলেন, সেই ব্যক্তিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধামইরহাট থানা পুলিশ গ্রেপ্তার করে। সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা করেছে ধামইরহাট থানা পুলিশ। গত বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।এদিকে থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা পাওয়ার ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম জানান, ইতিহাস বিষয়ের যে সেটটি থানায় নষ্ট হয়েছে, সেটিতে আর পরীক্ষা নেওয়া হবে না। রাজশাহী বিভাগের আট জেলায় আগামী ১৯ জুলাই বিকল্প সেটে পরীক্ষা নেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার
১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে প্রায় ১৩ বছর পর অবশেষে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।বুধবার (২৮ মে) Read more

সৈকতে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
সৈকতে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরো আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।গত Read more

১ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ, অনলাইনে মিলবে আসন
১ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ, অনলাইনে মিলবে আসন

ঈদুল আজহা উপলক্ষে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ বৃহস্পতিবার (২২ মে)। তবে এবারের টিকিট পেতে Read more

স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ
স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং Read more

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের মনোনয়ন Read more

সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এ যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন