তুমি ছিলে আমার জীবনের আশ্রয়, ছিলে সেই মানুষ যে প্রতিটা স্বপ্নে আমার পাশে ছিলে। আজ আমি একা—তবুও একেবারে একা নই। বুকের ভেতরে যে প্রাণটা ধুকধুক করছে, সে তোমারই প্রতিচ্ছবি। আমাদের ভালোবাসার সাক্ষ্য।তুমি চলে গেছো, হঠাৎ করেই। কোনো বিদায়, কোনো শেষ আলাপ ছাড়াই। আমার শরীরে যে জীবনটা এখন বেড়ে উঠছে, সে বাবাকে আর কখনো দেখতে পাবে না। ভাবতেই বুকটা ফেটে যায়… কীভাবে আমি তাকে বোঝাবো যে, তার বাবা কী দারুণ একজন মানুষ ছিল!বুকটা ফেটে যাচ্ছে তাও পারছেনা কাউকে সঠিক ভাবে নিজের কথা গুলো বলতে। অবাক ভাবে বসে আছে গর্ভে কয়েক মাসের সন্তান নিয়ে রিপা খাতুন তার স্বামী মৃত দেহ পাশে। কথা বলছিলাম, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়ার বাড়ি এলাকার বাসিন্দা মাদ্রাসা শিক্ষক সেলিম সাঈদ রেজার (৪০)। তিনি রবিবার  (১৮ মে) সকাল ৯ টায় নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলে আড়ানী ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের রাজার মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।যানা যায়, সেলিম সাঈদ রেজা আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের নাজিম উদ্দীন সরকারের ছেলে। তিনি নিজ মোটরসাইকেল করে মনিগ্রাম দাখিল মাদ্রাসার যাচ্ছিলেন পথিমধ্যে আড়ানী ইউনিয়নের  বাঘা-আড়ানী সড়কের রাজার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে গরু বোঝাই ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারাত্নভাবে আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থা দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এলাকার লোকজন ভুটভুটি ও চালককে আটক করে। পরে   ঘটনাস্থাল থেকে বাঘা থানা পুলিশ ভুটভুটিসহ চালককে আটক করেন। চালক পাবনা জেলার আতাইকুলা থানার শিমুলচারা গ্রামের হাবিবুল্লাহ এর ছেলে শামিম হোসেন (১৯)বাঘা থানার অফিসার ইনচাজ অ.ফ.ম আসাদ্দুজামান জানান , বাঘা-আড়ানী রাজার মোড় ব্রিজের পাশে ওই গরুবাহী ভুটভুটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনারস্থালেই তার মৃত্যু হয়।  পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!
জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!

পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কৃষকের বোরো ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ার হুমকি প্রদান করায় বিপাকে পড়েছেন কৃষক সোরহাব Read more

যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১
যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১

যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছেন। Read more

মালয়েশিয়ায় আধুনিক ড্রাইভিং লাইসেন্স কার্ড চালু, পাবেন যারা
মালয়েশিয়ায় আধুনিক ড্রাইভিং লাইসেন্স কার্ড চালু, পাবেন যারা

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) একটি নতুন ডিজাইনের মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স (এলএমএম) কার্ড চালু করেছে, যা উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে Read more

সমন্বয়ক পরিচয়ে গুলশানে এক কোটি টাকা চাঁদা দাবি, আটক ৫
সমন্বয়ক পরিচয়ে গুলশানে এক কোটি টাকা চাঁদা দাবি, আটক ৫

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ৫ জন। তারা এখন গুলশান থানার ফোজতে রয়েছেন।সমন্বয়ক পরিচয় দেয়া Read more

নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) Read more

গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এমন শক্রতা নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন