সামাজিক মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের উপলব্ধি শেয়ার করেন কণ্ঠশিল্পী সালমা আক্তার। তবে তার নতুন একটি পোস্ট আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি অর্থ, সম্পর্ক ও মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।সম্প্রতি ফেসবুকে দেওয়া তার একটি আবেগঘন স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি। সেখানে অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন এই তিনি।স্ট্যাটাসে সালমা লিখেছেন, ‘নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না? নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না। সমাজে এমন মানুষের অভাব নাই।মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না। আল্লাহ ১০ গুণ বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে বংশ একটা ফ্যাক্ট।’ তার ভাষায়, কখনো কখনো সম্পর্কে প্রধান হয়ে দাঁড়ায় অর্থ।তিনি আরো বলেন, ‘পৃথিবীর সব মানুষ এক রকম নয়। যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম।’নিজের প্রিয় মানুষদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তাই প্রিয় মানুষদের বলি, ভেবে করবেন কাজ। কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে। সমাজে ভাব দেখায়, সে বিশাল কিছু অর্জন করেছে। আসলে আসা আর যাওয়ার মাঝেই জীবন, বাকি সব ফাঁকি।’তবে কাকে উদ্দেশ করে এই ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, সেটা উল্লেখ করেননি তিনি। অভিমানভরা এই স্ট্যাটাসে তিনি জীবনের নানা উপলব্ধির কথা জানিয়েছেন। স্ট্যাটাসের শেষাংশে জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও তুলে ধরেন সালমা। তিনি লিখেছেন, ‘অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত অহংকারের কিছুই নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, হায়রে দুনিয়া!’আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন
পুলিশ স্বামীর পরকীয়ায় জীবন গেল গৃহবধূর, শাস্তির দাবীতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে গৃহবধূ তামান্না হত্যার বিচারের দাবী ও হত্যায় জড়িত পুলিশ সদস্য স্বামী ও তার পরিবারের সদস্যদের Read more

মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার
মুখে কালো কাপড় বেঁধে ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করায় যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার (২০ Read more

বদলির পরও নাগরপুরে বহাল তবিয়তে প্রকৌশলী শহিদুল!
বদলির পরও নাগরপুরে বহাল তবিয়তে প্রকৌশলী শহিদুল!

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খানকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বদলির আদেশ জারি হলেও Read more

আসাদের পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন আয়োজন করছে সিরিয়া
আসাদের পতনের পর প্রথম পার্লামেন্ট নির্বাচন আয়োজন করছে সিরিয়া

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি। সাবেক প্রেসিডেন্ট বাশার Read more

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন