গাজায় ইসরায়েলি সোনবাহিনীর আরও ২ সেনা নিহত হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার।ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার দক্ষিণ গাজায় সংঘাতে নিহত হয়েছে তারা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, তারা একটি সাঁজোয়া যানের ভেতরে ছিল। খান ইউনিসে অভিযান চালানোর সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে এতে বিস্ফোরণ ঘটে।এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার ৩টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। মানবিক সহায়তা সহজতর করতেই এই ‘কৌশলগত বিরতি’ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। যেসব এলাকায় সামরিক তৎপরতা বিরত রাখা হবে সেগুলো হলো—মুওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা শহরের কিছু অংশ।ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা সরবরাহে সহায়তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া গাজাজুড়ে নিরাপদ রুট নিশ্চিত করে ত্রাণ সরবরাহ সহজ করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনার ওপর কোরবানি ওয়াজিব বুঝবেন যেভাবে
আপনার ওপর কোরবানি ওয়াজিব বুঝবেন যেভাবে

ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত কোরবানি। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কোরবানি শুরু হয়েছিল হযরত আদম (আ.)–এর দুই পুত্র Read more

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ Read more

৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নতুন করে ৪১ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে Read more

খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা
খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা

রান্নায় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ মশলা জিরা। জিরা কেবলমাত্র খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় না, পাশাপাশি এটি স্বাস্থ্যেরও অনেক উপকার করে। কেননা জিরা Read more

পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮
পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ Read more

ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন
ভোলায় পুকুরে বিষ দিয়ে ২ মণ মাছ নিধন

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে? এ কেমন শত্রুতা? ভোলার দৌলতখানে সাইফুল্লাহ আবেদীন বাদল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন