মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া অনুষ্ঠান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।সোমবার (২৩ মার্চ) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।ওই পোস্টে বলা হয়, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেবেন।পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।একই দিন সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ২৬
কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ২৬

কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ Read more

অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ
অবৈধ স্থাপনার সঙ্গে ব্যক্তি মালিকানা দোকানঘর ভেঙে তছনছ

সাতক্ষীরার জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানোর পরও শেষ রক্ষা হলোনা ব্যবসায়ী মনিরুজ্জামান সোহাগের দোকানঘর। গত Read more

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’
‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি এক নতুন বিবৃতি দিয়েছেন। হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় খুলে দেওয়ার Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে Read more

বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১
বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী। বুধবার Read more

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১ লাখ ৮২২ জন
এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১ লাখ ৮২২ জন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন