রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগপূর্তি। শনিবার (১৪ জুন) সন্ধ্যা সাতটার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, ডেইলি অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি জহিরুল ইসলাম হালিম, দৈনিক দিনকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান রনি, দৈনিক কালবেলার গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সমাজকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সময়ের কণ্ঠস্বর’ নিরপেক্ষ সংবাদ প্রচারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত এক যুগে দেশের গণমাধ্যম অঙ্গনে প্রতিষ্ঠানটি যে অবদান রেখেছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।’বক্তারা আরও বলেন, ‘সময়ের কণ্ঠস্বর শুরু থেকেই জনমানুষের কথা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে। আগামীতেও পত্রিকাটি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে গণমানুষের মুখপত্র হিসেবে এগিয়ে যাবে-এমনটাই প্রত্যাশা সকলের।’আয়োজনে সবাই ‘সময়ের কণ্ঠস্বর’-এর উত্তরোত্তর সফলতা ও দীর্ঘ পথচলার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সবশেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?
নাশতায় গমের না জোয়ারের রুটি খাবেন, কোনটি উপকারী?

সকালের নাশতায় বা দিনের অন্যান্য সময় হালকা নাশতায় অনেকেই রুটি রাখেন। এই রুটি আবার কারও গমের আটার পছন্দের, আবার কারও Read more

এবার যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর
এবার যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর

যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে ৫ শতাংশ কর পরিশোধের নতুন আইন পাস হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

বনী ইসরাঈল অভিশপ্ত যেসব কারণে
বনী ইসরাঈল অভিশপ্ত যেসব কারণে

আল্লাহর নবি ইবরাহিমের (আ.) ছেলে ইসহাকও (আ.) নবি ছিলেন। ইসহাকের (আ.) ছেলে ইয়াকুবও (আ.) নবি ছিলেন। তার আরেক নাম ছিল Read more

এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত
এজবাস্টনে ইতিহাস গড়লো ভারত

দীর্ঘ  ৫৮ বছর পর অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে জয় পেয়েছে ভারত। এই ভেন্যুতে ভারত ১৯৬৭ সাল হতে টেস্ট খেললেও প্রথম Read more

৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা
৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ছুটি থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের Read more

ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন