গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে মামলার ৮ আসামির সবশেষ আসামিও গ্রেফতার হলো। সোমবার (১১ আগস্ট) রাতে তাকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বলেন, ‘তুহিন হত্যায় সরাসরি অংশ নেয়াদের একজন আরমান। সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরা ব্যক্তিই তিনি। বেশ কয়েকদিন ধরে তাকে খুঁজছিলাম। রাতে র‍্যাব তাকে ঢাকা থেকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।’ এর আগে শনিবার (৯ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলে। এর মধ্যে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে পরে শহিদুল নামে একজনকে তুহিন হত্যা মামলায় গ্রেফতার করা হলেও তাকে ওই হত্যাকাণ্ডে সম্পৃক্ততা না পাওয়ায় এ মামলায় গ্রেফতার দেখানো থেকে বাদ দেয়া হয়। ওই প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার বলেন, ‘আমরা আসামিদের গ্রেফতার করেছি, হত্যার অস্ত্র উদ্ধার করেছি, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং অধিকাংশ প্রমাণ আমাদের হাতে। পিএম রিপোর্ট পেলেই যত দ্রুত সম্ভব চার্জশিট দিতে পারব বলে আশা করছি। ভিডিওগুলোও ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প
ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনীকে অনেকাংশেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার Read more

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নেই বিল গেটস
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নেই বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার Read more

স্পিডবোটে সন্তান প্রসব, কাকতালীয়ভাবে পাশে ছিলেন চিকিৎসক
স্পিডবোটে সন্তান প্রসব, কাকতালীয়ভাবে পাশে ছিলেন চিকিৎসক

সমুদ্র উত্তাল, চারপাশে শুধু পানি আর পানি। একদিকে প্রসববেদনায় কাতর গর্ভবতী মা, অন্যদিকে চিকিৎসা-সেবার ন্যূনতম সুযোগ নেই। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৮ Read more

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে Read more

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: শফিকুর রহমান
গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন