এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে বেঁচে থাকার লড়াইয়ে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আছে তলানিতে। তাই মূল পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে লাল-সবুজদের সামনে কোনো বিকল্প নেই। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যেতে হলে শেষ তিন ম্যাচে বাংলাদেশের দরকার পূর্ণ ৯ পয়েন্ট। ফলে পরবর্তী প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে ‘অলিখিত ফাইনাল’। আর আজকের ম্যাচটি হতে যাচ্ছে এই তিন ফাইনালের প্রথম ফাইনাল। কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এ ম্যাচ। এর আগে গত ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ম্যাচটি প্রায় জিতেই ফেলেছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে গোল হজম করে ঘরের মাঠে সেদিন ৪-৩ ব্যবধানে হেরেছিল হামজারা। সেই হারের রেশ পেছনে ফেলে আজ নতুন করে শুরু করতে চায় হ্যাভিয়ের ক্যাবরেরার দল।হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। লিস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর দুর্দান্ত গোলেই সেদিন এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে রক্ষণভাগের ভুলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল। শেষ দিকে ঘুরে দাঁড়িয়েও জয় আসেনি। আজ তাই আরও গোছানো রূপে মাঠে নামতে চায় দলটি।তবে শুধু প্রতিপক্ষ নয়, আজকের ম্যাচে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ৫০ হাজার দর্শকের গ্যালারিও। কাই তাকের গর্জনে অনেক দলই ভেঙে পড়ে। বাংলাদেশ এই চাপ সামলাতে কতটা সক্ষম হবে, সেটি দেখার বিষয়।হংকংয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে মূলত রক্ষণভাগের দুর্বলতার কারণে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচে চোটের কারণে উপস্থিত ছিলেন না বাংলাদেশের রক্ষণভাগের ভরসার প্রতীক তপু বর্মণ। ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচে তপুকে পাওয়া যাবে শুরুর একাদশেই। এছাড়াও পুরো ফিট আছেন তারেক কাজীও। সেই সঙ্গে একাদশে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ।কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমকে আজ শুরুর একাদশে রাখার পরিকল্পনা করছেন কোচ কাবরেরা। যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদও বিবেচনায় আছেন। গোলবারে থাকছেন মিতুল মারমা। যদিও ঢাকার ম্যাচে কয়েকটি ভুল করেছিলেন, তারপরও তাঁর ওপর ভরসা রাখছেন কোচিং স্টাফ।অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ইনজুরি থেকে ফিরলেও পুরো সময় খেলার মতো ফিট নন তিনি। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে তাঁকে।হংকং চায়নার কোচ অ্যাশলে ওয়েস্টউড ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘হামজাকে বেঞ্চে রাখার কথা আমি মজার ছলেই বলেছিলাম। সে মাঠের প্রতিটি জায়গায় কার্যকর। গোল করতে পারে, আবার ডিফেন্ডও করতে জানে। ওর ওপর আলাদা নজর রাখতে হবে।’ম্যাচপূর্ব প্রতিক্রিয়ায় জামাল বলেন, ‘আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি। আমি বিশ্বাস করি, এই তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নেওয়া সম্ভব। হংকংয়ের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার মতো। আমরা নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন

কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক Read more

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতা সেলিম রেজা। খবর পেয়ে Read more

লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তার ‘ম্যাসিভ Read more

নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। Read more

গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির
গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির

দেশে সংঘটিত বেশিরভাগ গুমের পেছনে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন