মাদারীপুরের কালকিনিতে ডোবার পানিতে ডুবে মো. মোমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মোমিন কালকিনি পৌর এলাকার ২নং ওয়ার্ডের চর-ঠেঙ্গামারা গ্রামের ইতালি প্রবাসি সবেল সরদারের ছেলে। হাসপাতাল ও এলাকা সুত্রে জানা যায়, শিশু মোমিন দুপুরে বাড়ির উঠানে একা খেলছিল। কিন্তু হঠাৎ পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে উঠান থেকে বাড়ির পাশের ডোবার কাছে চলে যায়। এসময় তার পা পিচলে ডোবার পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন মমিনকে  উঠানে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ডোবার মধ্যে ভাসতে দেখে  তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।শিশু মৃত্যুর খবর নিশ্চিত করে  কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত Read more

ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান
ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে ব্যাপক অভিযান চালিয়েছে Read more

মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ
মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ

পরিকল্পিতভাবে মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। এসব নির্যাতনের ঘটনায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেও Read more

লোহাগাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
লোহাগাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার(১৬ মার্চ ) সকালে সরেজমিনে Read more

একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দু’টি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন