সফল কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ২০২১ সালে ১২ বিঘা জমি লিজ নেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকার তরুণ রবিউল ইসলাম রবি। সেখানে তিনি গড়ে তোলেন মিশ্র ফলের বাগান। তিন বছরের পরিশ্রমের পর ২০২৪ সালে সেই বাগান থেকে ফলন আসা শুরু হয়।প্রথম বছরেই ব্যয় বাদ দিয়ে তিনি ১০ লাখ টাকা আয় করেন। চলতি বছরও এরই মধ্যে সমপরিমাণ আয় করেছেন। মৌসুম শেষে আরও তিন থেকে চার লাখ টাকার আম বিক্রির আশা করছেন।রবিউল ইসলাম রবি জানান, শুরুতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ধৈর্য ও পরিশ্রমের ফল তিনি পাচ্ছেন। তার বাগান প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উদ্যোক্তাদের আকর্ষণ করছে। তারা কল্যাণভোগ আমের চারা ও সাইন (ডগা) কিনে নিচ্ছেন। শুধু সাইন (ডগা) বিক্রি করেই তিনি প্রতি মাসে লাখ টাকার বেশি আয় করছেন।রানীহাটি এলাকার কৃষি উদ্যোক্তা শুভ বলেন, ‘সপ্তাহখানেক আগে রবি ভাইয়ের বাগান থেকে চার হাজার কল্যাণভোগ আমের সাইন (ডগা) কিনে এনেছি। আমার মতো অনেক চাষিই তার কাছ থেকে চারা ও সাইন (ডগা) নিয়ে আম চাষ করছেন। কল্যাণভোগ আম খুবই সুস্বাদু ও লাভজনক।’গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, ‘মিশ্র ফলের বাগান করে অনেক কৃষক উদ্যোক্তা লাভবান হচ্ছেন। রবিউল ইসলাম রবির বাগানে কল্যাণভোগ, কাটিমণ ও গৌড়মতি জাতের আমের পাশাপাশি সবুজ মাল্টার চাষও হচ্ছে। বিশেষ করে কল্যাণভোগ আমের চারা ও সাইন (ডগা) বিক্রি করে তিনি দ্রুত ভালো আয় করছেন। কৃষি বিভাগ তার পাশে আছে এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’স্থানীয় কৃষি কর্মকর্তারা মনে করছেন, রবির মতো সফল উদ্যোক্তারা কৃষি খাতে নতুন দিগন্ত তৈরি করছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করছেন বিনিয়োগে এগিয়ে আসতে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তানকে ‘সংলাপে’র আহ্বান জানাল যুক্তরাজ্য
ভারত-পাকিস্তানকে ‘সংলাপে’র আহ্বান জানাল যুক্তরাজ্য

কমনওয়েলথ সদস্য রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘সংলাপ এবং ‘উত্তেজনা প্রশমনের’ জোরালো আহ্বান Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, বিতর্কিত সেই ওসি ক্লোজড
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, বিতর্কিত সেই ওসি ক্লোজড

নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা এক মামলার প্রধান আসামি হয়েও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন Read more

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি
সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে Read more

ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন
ট্রাম্পকে প্রধান করে অলিম্পিকের বিশেষ টাস্ক ফোর্স গঠন

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

বেসরকারি হাসপাতালে না যাওয়ায় রোগীকে লাথি মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
বেসরকারি হাসপাতালে না যাওয়ায় রোগীকে লাথি মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানানোয় রোগীকে লাথি মেরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন