কিশোরগঞ্জের কুলিয়ারচর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মো. ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ বন্ধুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে আরও চার বন্ধু। নিখোঁজের ১০ ঘণ্টা পার হলেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।বুধবার (০১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।নিখোঁজ ওয়াসিম মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের উছমান মিয়ার ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মো. আতিকুল মিয়ার ছেলে মো. ফাঈম মিয়া (১৫), মৃত বাদল মিয়ার ছেলে মো. আরিফুল (১৭), মো. রুস্তম মিয়ার ছেলে মো. সিয়াম মিয়া (২১) ও আলম মিয়ার ছেলে আদনান মিয়া (১৬)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পাঁচ বন্ধু একসাথে বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বে পুরানো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায়। পানিতে নেমে সাতরিয়ে কিছুদূর যাওয়ার পরই ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে বাকি চার বন্ধু। কিছু সময় চেষ্টা করে তারাও পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ দৃশ্য নদে থাকা জেলেদের নজরে পড়লে জেলেরা চার বন্ধুকে জীবিত উদ্ধার করে। পরে আহত অবস্থায় পার্শ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে প্রেরণ করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাও উদ্ধার অভিযানে নামেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুঁজি করে নিখোঁজ যুবকের সন্ধান পায়নি। এই পাঁচজনেই স্কুল ও কলেজের শিক্ষার্থী।এদিকে নিখোঁজের পর ব্রহ্মপুত্র নদের পাড়ে শত শত মানুষ ও নিখোঁজের আত্মীয়-স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে পড়ে। স্বজনদের দাবি, জীবিত না হোক অন্তত লাশ পাওয়া গেলে তাকে দাফন করতে পারবেন।কুলিয়ারচর ফায়ার সার্ভিসের লিডার ইলিয়াস জানান, সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুঁজি করে নিখোঁজ যুবকের সন্ধান পায়নি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ Read more

আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর Read more

ভারতে গেল বাংলাদেশের ১২০০ কেজি ইলিশ
ভারতে গেল বাংলাদেশের ১২০০ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি শুরু হলো ইলিশ মাছ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে আখাউড়া Read more

৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে
৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে

ইতালির আবরুজো অঞ্চলের মাউন্ট গিরিফালকোর ঢালে অবস্থিত প্রাচীন এক গ্রাম পাগলিয়ারা দেই মার্সি। এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক Read more

বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান
বরিশালে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান

সন্ত্রাসীদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনীটিতে হানা দেয় পুলিশ Read more

আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ

আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন