ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।বার্তায় জানানো হয়, গত মেয়াদে বাংলাদেশের অংশগ্রহণ সীমিত ছিল। ২০২১ সালের নভেম্বরে কেবল একটি সভায় সরাসরি যোগদান করা হয়, বাকি কার্যক্রম ভার্চুয়ালি অনুসরণ করা হয়েছিল। এ কারণে পুনঃনির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।তবে কূটনৈতিক সমন্বিত প্রচেষ্টার ফলে বাংলাদেশ পুনরায় নির্বাচিত হতে সক্ষম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলাফলকে ‌‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।এর আাগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত ১০ সদস্যের মধ্যে নবম স্থানে জায়গা করে নেয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য সিএ সদস্য হলো বাংলাদেশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক
ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক

ঝিনাইদহে মাদকসহ এক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার Read more

বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ Read more

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে Read more

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু
মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। Read more

‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’
‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও নির্দ্বিধায় ব্যবস্থা’ নেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন