স্প্রেডশিটের পদ্ধতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, সংস্কার কমিশনের প্রস্তবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক রয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের মাঝে গণমাধ্যমকে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।  এ সময় তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের সাথে এটাই চূড়ান্ত আলোচনা নয়, আরও আলোচনা হতে পারে।এর আগে, ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে ৩৯টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে একটি ‘স্প্রেডশিট’ (টেবিল আকারে) পাঠিয়েছিল। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আরো ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান।  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল।  তিনি আরও বলেন, কেউ কেউ নানান কথা বলেন, কিন্তু তারা যখন সংস্কারের প্রথম অক্ষরটিও উচ্চারণ করেনি, তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন ৩০ দিয়েছেন। আরও বহুজন যখন সংস্কারের কথা ভাবেননি, তখন জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়েছেন। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দিয়েছি। তখন তারা এটাও বলেছেন যে, এর চেয়ে ভালো প্রস্তাব কারও থাকলে তারা সেগুলো সাদরে গ্রহণ করবেন। নজরুল ইসলাম খান বলেন, এই যে সংস্কার কমিশনের কাজ, এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি। আমরা কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি, আরও কিছু ভালো প্রস্তাব আসছে। আমরা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থ বিবেচনা করে সেগুলো গ্রহণ করব।বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আরো ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!
হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য ‘ড্রোন শো’।সোমবার (১৪ এপ্রিল) Read more

চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত Read more

পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতার কেন্দ্রবিন্দু কেন কাশ্মীর?
পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতার কেন্দ্রবিন্দু কেন কাশ্মীর?

ভারত ৭ মে ভোরে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারত দাবি করেছে, তারা সন্ত্রাসী ঘাঁটি Read more

মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মোংলায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক Read more

চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের চকরিয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন