মুন্সিগঞ্জ সদরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েব (৩৩) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহপুর গ্রামে নিহতের বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তার স্বজন ও এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা জসিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, ঘটনার পরও এখনো প্রধান আসামিরা আইনের আওতায় আসেনি, ফলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।এ সময় উপস্থিত ছিলেন নিহতের চাচা মো. জয়নাল নায়েব ও মোস্তফা নায়েব, ফুপু ভানু বেগম ও হাজেরা বেগম, বড় ভাবি শাহনাজ বেগম, ছোট ভাবি রিয়া মনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।নিহতের ফুপাতো বোন রুজিনা ইসলাম বলেন, আমরা জসিম হত্যার সুষ্ঠু বিচার চাই। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আসামিরা এলাকায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।নিহতের চাচা মোস্তফা নায়েব বলেন, দুজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও মূল আসামি নাছির দেওয়ান ও তার ছেলে সাকিল এখনো গ্রেপ্তার হয়নি। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহপুর গ্রামে নিজ বাড়ির পাশে জসিম নায়েবকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় জসিম নায়েবের বাবা ও বড় ভাইও আহত হন। মামলার মূল আসামিরা এখনো পলাতক থাকলেও সদর থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে ৫ জনের মৃত্যু
পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে ৫ জনের মৃত্যু

পাকিস্তানের বন্যাদুর্গত দক্ষিণ পাঞ্জাব প্রদেশে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং এক ডজনেরও বেশি Read more

রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের Read more

বাংলাদেশকে সাথে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা
বাংলাদেশকে সাথে নিয়েই সুপার ফোরে শ্রীলংকা

নিজেদের কাজটা ১৩তম ওভারে সারে শ্রীলঙ্কা। রশিদ খানের বলে চার মেরে দলের শেষ চার নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। Read more

পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টর্চ লাইট চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হিরামন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮ টার Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা গায়েবের অভিযোগে বালুখালী পুলিশ ফাঁড়ির ১৪ জন সদস্যকে ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সময়ের কন্ঠস্বর-এ Read more

আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
আফগানিস্তানের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ার করে দিয়ে দিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়। কিন্তু ইস্তাম্বুলে চলমান আলোচনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন