উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে জায়ান্ট ফ্রান্স। ম্যাচটি শুরু হবে রাত ১টায়, জার্মানির স্টুটগার্টে। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে।সাম্প্রতিক ফর্মের বিচারে ফ্রান্সের বিপক্ষে কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে স্পেন। তবে লা রোহা ফুরিরা তাদের মূল একাদশের বেশ কিছু ফুটবলারকে পাচ্ছে না। লম্বা ইনজুরিতে এখনও মাঠের বাইরে রদ্রি ও কারভাহাল। নতুন করে ইনজুরিতে মাঠের বাইরে ফেরান তোরেস, আইয়োজি পেরেস ও লাপোর্তা। তবে ইয়ামাল-পেদ্রিরা দলে আছেন, যারা ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম।ক্লাব ও দেশের হয়ে দারুণ মৌসুম কেটেছে লামিনে ইয়ামালের। আগামী সেপ্টেম্বর মাসে প‍্যারিসে দেয়া হবে ব‍্যালন ডি’অর। এই পুরস্কারের যোগ্য দাবিদার তিনি।অন্যদিকে, ফ্রান্সের ফুটবলাররাও ভালো ছন্দে আছেন। নিজ নিজ ক্লাবের হয়ে এমবাপ্পে, ডেম্বেলে দারণ মৌসুম শেষ করেছেন। এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে করেছেন ৪২ গোল, যার মধ্যে লা লিগাতেই ৩১ গোল। এমন পারফরম্যান্সে মিলেছে ইউরোপিয়ান গোল্ডেন শু।ওসমান ডেম্বেলেও পিএসজিকে চ্যাম্পিয়নস লিগসহ ট্রেবল জিতিয়েছেন। ব‍্যালন ডি’অর পেতে মুখিয়ে আছেন এই ফুটবলারও। আছেন এই মৌসুমে দুর্দান্ত ফর্মে।তবে ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশমের কপালে অল্প হলেও ভাঁজ পড়েছে। কারণ, ইনজুরিতে পড়া কামাভিঙ্গা, কুন্ডে, সেলিবা ও উপাকেমানোকে পাবেন না তিনি।এর আগে, উয়েফা নেশন্স লিগের প্রথম সেমিফাইনালে বুধবার (৪ জুন) দিবাগত রাতে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। ম্যাচের জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক
৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক

প্রায় ৬ ঘন্টা পর বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির Read more

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত

নরসিংদীতে কোচিং শেষে রেললাইন পার হয়ে বাড়ি আসার সময় সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুলছাত্রী Read more

Free OnlyFans Top Guide: How to Find the Best Free Content Safely
Free OnlyFans Top Guide: How to Find the Best Free Content Safely

What Is “Free OnlyFans Top” and Why It MattersHow to Find Legitimate Free OnlyFans ContentKey Features to Look for in Read more

‘পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’
‘পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’

পিআর পদ্ধতির দাবি ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম Read more

চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর
চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর

তিন ভাই ও এক বোনের পরিবারে সাত বছরের সাহেদ আশরাফ ছিল সবার ছোট। ছিল সবার আদরের। দুর্ঘটনায় মা, বাবা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন