স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে নিহত হয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ  বার্তাসংস্থা ইএফই।ইএফই’র প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজটি থেকে ১৭ জনকে জীবিত অবস্থায় এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও অন্তত ৭৫ থেকে ৮০ জন এখনও নিখোঁজ আছেন। বেঁচে থাকা যাত্রীরা জানিয়েছেন, তিন দিন আগে আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে জাহাজে চেপেছিলেন তারা, গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।কিন্তু জাহাজটি ক্যানারি দ্বিপপুঞ্জের কাছাকাছি মৌরিতানিয়ার উপকূলে আসার পর ডুবে যায়। ওয়াকিং বর্ডার নামের একটি স্প্যানিশ এনজিও জানিয়েছে, জাহাজটিতে প্রায় ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী যাত্রী ছিলেন।ক্যাডেনা সের নামের একটি টেলিভিশন চ্যানেলকে ওয়াকিং বর্ডারের শীর্ষ নির্বাহী হেলেনা মালেনো বলেছেন, “এই দুর্ঘটনা চলতি বছরের গ্রীষ্মে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি।”প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান রুট ক্যানারি দ্বীপপুঞ্জ। এটি আটলান্টিক সাগরের একটি রুট যার একপ্রান্তে আফ্রিকা, অন্যপ্রান্তে ক্যানারি দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ থেকে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া সহজ।২০২৪ সালের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী, কিন্তু একই সময়ে বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড
অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম পৌঁছেছে নতুন রেকর্ড উচ্চতায়। বিনিয়োগকারীরা Read more

যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে সেলিম রেজা ওরফে ডাবলু (৪৫) নামে এক চালককে খুন করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ Read more

কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন
কিশোরগঞ্জে রোগীকে ডাক্তারের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে চিকিৎসকের নির্ধারিত হাসপাতালে ভর্তি না হওয়ায় রোগীকে লাথি মারার Read more

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। Read more

রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের
রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের

স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, রিয়া Read more

অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল
অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলছে নেপাল

রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর অবশেষে ২৬টি সোশ্যাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন