জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসনলাম, দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন ও একজন নিখোঁজ রয়েছেন।আজ বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন গাড়িবহরে থাকা, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।তিনি তার পোস্টে লেখেন, ‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি। সন্ত্রাসীরা জানত না যে, আমি ওদেরকে জোর করে এপিসিতে তুলে দিয়েছি। তাই ওরা এই তিনটা গাড়িকে লক্ষ্য করেই গুলি ও বোমা ছোড়ে। রাস্তায় রাস্তায় গান পাউডার ও পেট্রোল ছড়ানো ছিল। সর্বত্র গাছ ফেলে রাখা হয়।’তুহিন আরও লেখেন, ‘আমি নিজেই নাহিদ ইসলামের গাড়িতে ছিলাম এবং বিকট শব্দে একেকটা বোমা পড়তেছিল। আমাদের ৪টা ছেলে বোমার আঘাতে মারাত্মক আহত ও একজন নিখোঁজ আছেন।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলায় কথা বললেই বিজেপি তাকে বলছে বাংলাদেশি: মমতা
বাংলায় কথা বললেই বিজেপি তাকে বলছে বাংলাদেশি: মমতা

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি কি জমিদারি পেয়ে গেছে? Read more

ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে আইএইএ
ইসরায়েলের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসছে আইএইএ

ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়া ও এর পারমাণবিক প্রভাব নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) Read more

প্রাপ্তি-অপ্রাপ্তির ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন ভোরের অপেক্ষায় বিশ্ব
প্রাপ্তি-অপ্রাপ্তির ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন ভোরের অপেক্ষায় বিশ্ব

ট্রাম্পের শুল্ক-নীতিতে বিশ্ববাজারের তোলপাড়, গাজায় এক পশলা শান্তির মতো ভঙ্গুর যুদ্ধবিরতি আর ইউক্রেন যুদ্ধের অমীমাংসিত হাহাকার। এমনই সব তপ্ত স্মৃতি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন