বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানান, ‘আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।’এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দু’একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে চেয়ারপারসনের পদটি শূন্য হয়েছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুব সহজেই বানিয়ে ফেলুন দই ফুলকপি
খুব সহজেই বানিয়ে ফেলুন দই ফুলকপি

বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এর মধ্যে ফুলকপি অন্যতম। সুস্বাদু এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার। Read more

সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্তের দিকে নেতানিয়াহু সরকার
সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্তের দিকে নেতানিয়াহু সরকার

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পুরো গাজা ভূখন্ডে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের মন্ত্রিসভা। আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির জন্য Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) Read more

বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস

চট্টগ্রামের সাতকানিয়ায় বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. আজিজ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এই গুরুতর অপরাধের বিচার Read more

নড়াইলে ৪ লেন সড়কে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ
নড়াইলে ৪ লেন সড়কে অবৈধ হকার্স মার্কেট উচ্ছেদ

নড়াইল শহরের রূপগঞ্চ বাজারে সড়কের ফুটপাথে গড়ে ওঠা অবৈধ হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর Read more

সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা
সিদ্ধিরগঞ্জে ট্রাফিকের ভুমিকায় যুবদল নেতাকর্মীরা

সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন