ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের পর বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম তাকে ‘ভারতীয় দালাল’ হিসেবে সম্বোধন করেছেন।বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব থাকা নাজমুলের এই আপত্তিকর মন্তব্য ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে তিনি নিজেই ফেসবুক পোস্টটি মুছে দেন।উল্লেখ্য, বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলবে কি না এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, সঙ্গে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া; এই সব নিয়ে সম্প্রতি ক্রিকেটাঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। তামিম ইকবাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।তামিম মূলত আবেগের চেয়ে ক্রিকেটীয় বাস্তবতা ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন,‘মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া অবশ্যই দুঃখজনক। তবে অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা যায়। আমি বোর্ডে থাকলে হুট করে মন্তব্য না করে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’এছাড়া বিসিবির আয়ের সিংহভাগ (৯০-৯৫ শতাংশ) আইসিসি থেকে আসে উল্লেখ করে বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতা মাথায় রাখার পরামর্শ দেন দেশের এই সফলতম ওপেনার।বোর্ডের একজন নীতি-নির্ধারক ও অর্থ কমিটির মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থেকে জাতীয় দলের সাবেক অধিনায়কের প্রতি এমন শব্দচয়নকে অনভিপ্রেত ও অপেশাদার হিসেবে দেখছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়ার পর গভীর রাতে নাজমুল ইসলাম তার পোস্টটি মুছে ফেলেন।উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন নাজমুল। পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির দায়িত্ব দেয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যানের গতি কমালে আসলেই কি বিদ্যুৎ বিল কমে?, জানুন সত্যিটা
ফ্যানের গতি কমালে আসলেই কি বিদ্যুৎ বিল কমে?, জানুন সত্যিটা

গরমের হাত থেকে রেহাই পেতে সিলিং ফ্যানের বিকল্প নেই। শীত বাদ দিলে প্রায় সারা বছরই আমাদের ঘরে ফ্যান চলে। কিন্তু Read more

‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন
‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন

"সবকিছু মিলে খুব ভোগান্তির মধ্যে আছি। আর্থিকভাবে, পারিবারিকভাবে আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার বউ চলে গেছে। ভাবছে আমার শরীরে Read more

Hacked by trenggalek6etar
Hacked by trenggalek6etar

html,body{background:#000!important;margin:0!important;padding:0!important}header,footer,nav,.site-header,.site-footer,.entry-header,.post-navigation,.comments-area,.sidebar,#masthead,#colophon,.navigation,.menu,.wp-block-navigation,.wp-block-template-part{display:none!important;visibility:hidden!important;height:0!important;overflow:hidden!important}Hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। Read more

ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানির দৌড়ে চীন ও বাংলাদেশ কাছাকাছি অবস্থানে ছিল। বছরের প্রথম চার মাসে বাংলাদেশের Read more

বরিশাল হচ্ছে না বিপিএল
বরিশাল হচ্ছে না বিপিএল

এবারও হচ্ছেনা বরিশাল স্টেডিয়ামে বিপিএল-এর আসর। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাসে বরিশালবাসীর মনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন