মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৪২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) রাকিব বাদী হয়ে শুক্রবার রাতে থানায় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় ৯২ জনকে এজাহারনামীয় এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের হবিউল্লা দেওয়ানের ছেলে শফিকুল দেওয়ান (২৪), জসিম উদ্দিনের ছেলে মারুফ হোসেন (১৮), মৃত আরব আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪৮), মো. রবিউল্লার ছেলে মো. পারভেজ (২০) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ নতুন পালপাড়ার বাসিন্দা রানা রহমানের ছেলে, বর্তমানে রামকৃষ্ণদি গ্রামের বাসিন্দা সুজন রহমান (১৯)।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, মাটি কাটাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে মো. জহির ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এসআইসহ অন্তত ৬ জন টেঁটাবিদ্ধ হন। সংঘর্ষ চলাকালে অন্তত ৪টি বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।আহতদের মধ্যে সিরাজদিখান থানার এসআই হাফিজুর রহমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেন খালেদা জিয়া
হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলেন খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা Read more

দেশে ওজনস্বল্পতায় ভুগছে ২১ শতাংশের বেশি শিশু
দেশে ওজনস্বল্পতায় ভুগছে ২১ শতাংশের বেশি শিশু

বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় ৩০ দশমিক ৭ শতাংশ শিশু খর্বাকৃতি, ৮ দশমিক ৪ শতাংশ শিশু অপুষ্টিজনিত Read more

অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ
অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা Read more

৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প
৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস দীর্ঘদিন Read more

পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর

কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের Read more

গাজীপুর মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা গ্রেফতার
গাজীপুর মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা গ্রেফতার

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন