নড়াইলে হামিদা বেগম নামে এক নারীকে পারিবারিক কহলের জেরে হত্যার দায়ে স্বামী ইব্রাহিম মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।আজ বুধবার (১৬ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।দণ্ডপাপ্ত ইব্রাহিম মোল্যা মাগুরা জেলার মাগুরা গ্রামের আ. জব্বার মোল্যার ছেলে। নিহত হামিদা বেগম নড়াইল সদর উপজেলার চাঁদপুর এলাকার।মামলার বিবরণে জানা যায়, মামলা দায়েরের প্রায় ২২/২৩ বছর আগে সদর উপজেলার চাঁদপুর গ্রামের হামিদা বেগমের সাথে মাগুরা জেলার মাগুরা গ্রামের ইব্রাহিম মোল্যার বিবাহ হয়। সংসার জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে ছিল। হত্যার প্রায় ২ বছর আগে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ইব্রাহীম ও মামলার অন্য আসামিরা হামিদা ও তার মেয়েকে মারধর করে। এ নিয়ে থানায় মামলা হলে আসামিরা হামিদাকে বিভিন্ন সময়ে অত্যাচার করেন। এর মধ্যে ইব্রাহিম মোল্যা লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে কুলসুম নামে এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে আসামিরা হামিদাকে হত্যার পরিকল্পনা করে। হামিদার বাবার বাড়ির লোকজন তার বড় ছেলেকে বিদেশে পাঠায়। তার ছেলে তার নামে টাকা পাঠালে ইব্রাহীম সেই টাকার জন্য হামিদাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে। এরপর ২০০৯ সালের ৮ জুলাই দুপুরে বাড়ির পাশে গরু বাধতে গেলে আসামিরা তাকে হত্যার পর মরদেহ গুম করে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় না। পরে ১০ জুলাই সকালে ইব্রাহীম এর ছোট বউ কুলসুম বেগম বাড়ির পাশে কাজলা নদীতে দেশীয় অস্ত্রবিদ্ধ অবস্থায় হামিদার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ওইদিন নিহতের ভাই রেজাউল নড়াইল সদর থানায় বাদী হয়ে ইব্রাহিমসহ ৬ জনের নামে মামলা দায়ের করেন।দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের ধার্য দিনে আদালত ইব্রাহিম মোল্যার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন। বাকি আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি Read more

৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা Read more

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কতদিন চলমান থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (২৬ মে) সন্ধ্যা Read more

প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক চলছে
প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক চলছে

সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ Read more

চতুর্থ স্তরের দলের কাছে মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড
চতুর্থ স্তরের দলের কাছে মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ জয়হীন শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বড় ধাক্কা খেল Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন