কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কেন্দ্রীয় কলম্বিয়ার পারাতেবুয়েনো শহরের কাছে, যা বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত। খবর আল-জাজিরার।তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, কম্পন অনুভূত হয়েছে মেডেলিন, কালি এবং মানিসালেসসহ অন্যান্য শহরেও।বোগোতায় ভূমিকম্পের সময় ভবনগুলো কেঁপে ওঠে, সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইট-ফ্যান ও আসবাবপত্র দুলে ওঠার ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।অনেকে রাতের পোশাকেই পার্ক ও খোলা স্থানে জড়ো হন। আতঙ্কে কাঁপতে থাকা শিশুদের শান্ত করতে দেখা গেছে অভিভাবকদের। কেউ কেউ ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া পোষা প্রাণীদের খুঁজছিলেন।কার্লোস আলবের্তো রুইজ নামের ৪৫ বছর বয়সি এক বাসিন্দা জানান, এটা ছিল বিশাল এক আতঙ্ক। আমি, আমার স্ত্রী, ছেলে আর কুকুর সবাই একসঙ্গে নিচে নেমে আসি।অন্য এক বাসিন্দা ফ্রান্সিসকো গঞ্জালেজ জানান, বোগোতায় অনেকদিন পর এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করলাম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, আসামির ১০ বছর কারাদন্ড
নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, আসামির ১০ বছর কারাদন্ড

নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের Read more

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ অভিবাসীর মৃত্যু
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে Read more

গার্মেন্টস শ্রমিকের স্ত্রীকে অপবাদ দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ
গার্মেন্টস শ্রমিকের স্ত্রীকে অপবাদ দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে এক গার্মেন্টস শ্রমিকের স্ত্রীকে (২৭) পরকীয়া ‘অপবাদ’ দিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার সময় Read more

ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই

হাসান আলী (৪৪) জরাজীর্ণ ঘরের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে বাইরে আলো দেখার সাথে সাথে ফেলছেন দীর্ঘ শ্বাস। একসময় সবকিছু স্বাভাবিক Read more

কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে
কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে

টানা কয়েক মাস ধরে উচ্চ পর্যায়ে অবস্থান করার পর কিছুটা কমেছে সবজির দাম। কয়েকদিন আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন