বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল।মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’ পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এ ঘটনা তদন্তে সফল হতেই হবে। এ রহস্য উদঘাটন করতেই হবে।’বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তদন্ত কমিশন।কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।’‘আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন ২৩ জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে ৮ জন সাক্ষাৎকার দেওয়ার জন‍্য যোগাযোগ করেছেন,’ বলেন তিনি।কমিশন প্রধান আরও বলেন, ‘আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না।’ ‘এটা যেন একটা পলাশীর পুনরাবৃত্তি। এটার শিকড় আমাদের খুঁজে বের করতে হবে,’ বলেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাব-৯ এর অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (৭ মে) মধ্যরাতে  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, Read more

নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি
নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি

নারায়ণগঞ্জে পূর্ব ঘোষণা অনুযায়ী পালিত হলো 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালিত হয়েছে৷ 'আগে সংস্কার, পরে নির্বাচন' স্লোগানে শহরের নারায়ণগঞ্জ প্রেস Read more

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের Read more

ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র

এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় অবস্থিত মার্কিন Read more

নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান
নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ জুন) সকালে আর্থিক Read more

মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ
মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য অফিস ও নৌ–পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন