স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গেছেন ওই যুবক। সেখানে তিনি তার স্ত্রী, শ্যালিকা-সহ শ্বশুরবাড়ির বেশ কয়েক জনের বিরুদ্ধে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন।ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদিনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।  এই ঘটনায় মামলা দায়ের করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  ভারতীয় সংবাদমাধ্যম বলছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মোদিনগরের বাসিন্দা ৩৪ বছর বয়সী মোহিত ত্যাগী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং দুই দিন পর স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।আত্মহত্যার আগে মোহিত একটি সুইসাইড নোটে নিজের স্ত্রী প্রিয়াঙ্কা ত্যাগী এবং তার আত্মীয়দের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ আনেন।মোহিতের ভাই রাহুল ত্যাগী জানান, বিয়ের কিছু মাসের মধ্যেই মোহিত মানসিক চাপে পড়ে যান। মোহিত ও প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর, এটি ছিল মোহিতের দ্বিতীয় বিয়ে। ২০২১ সালের অক্টোবরে তাদের একটি ছেলে সন্তান হয়। যার নাম—চিকু।পরিবারের দাবি, বিয়ের কিছু দিনের মধ্যেই মোহিত ও প্রিয়াঙ্কার সম্পর্ক খারাপ হতে থাকে। সুইসাইড নোটে মোহিত অভিযোগ করেছেন, প্রিয়াঙ্কা ও তার আত্মীয়রা পরিকল্পিতভাবে তাকে বিয়ে করেছিলেন এবং পরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা-পয়সা আদায়ের চেষ্টা করেন। এর মধ্যে মিথ্যা যৌতুক মামলা ও মানহানির হুমকিও ছিল।২০২৪ সালের আগস্টে মোহিতের মা ব্ল্যাড ক্যান্সারে মারা যাওয়ার পর দাম্পত্যে টানাপোড়েন আরও বেড়ে যায়। অভিযোগ, মা মারা যাওয়ার তিন মাস পর প্রিয়াঙ্কা তার ভাই এবং এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোহিতের বাসা থেকে প্রায় ১২–১৫ লাখ রুপির সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে চলে যান, সঙ্গে ছেলেকেও নিয়ে যান তারা।মোহিতের ভাই রাহুলের অভিযোগ, বিয়ের পর থেকেই তার ভাইয়ের ওপর মানসিক নির্যাতন চালাতেন তার স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা। স্ত্রী প্রিয়াঙ্কা, শ্যালক পুনীত, শ্যালিক নীতু এবং আরও দুই আত্মীয় অনিল এবং বিশেষ ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মোহিতের পরিবার।পুলিশ জানিয়েছে, চিঠিতে মোহিত অভিযোগ তুলেছেন, স্ত্রী প্রিয়াঙ্কা গর্ভপাত করানোর জন্য বার বার চাপ দিচ্ছিলেন তার ওপর। কারণ প্রিয়াঙ্কা সন্তান চাইতেন না বলেও দাবি করেছেন মোহিত। কিন্তু তাকে বাধা দিয়েছিলেন তিনি। সন্তান হওয়ার পরে প্রিয়াঙ্কার আচরণ আরও বদলে গিয়েছিল। প্রতিনিয়ত মোহিতকে গালাগালি করতেন।শুধু তা-ই নয়, প্রিয়াঙ্কার পরিবার তাকে নানা রকম মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর হুমকিও দিতেন বলেও সুইসাইড নোটে উল্লেখ করেছেন মোহিত। মোহিত লিখেছেন, “আমি মরে গেলেও ক্ষতি নেই। কিন্তু আমার ছেলে চিকুকে ওরা বাঁচতে দেবে না। ওকেও মেরে ফেলবে। এটা ভেবেই কষ্ট হচ্ছে।”আত্মহত্যার আগে নিজের যাবতীয় অভিযোগ হোয়াটসঅ্যাপে আত্মীয়, পরিবার এবং বন্ধুদের পাঠিয়ে দেন মোহিত। সেই চিঠিই উদ্ধার করেছে পুলিশ।মোদিনগর থানার পুলিশ জানিয়েছে, মোহিতের মৃত্যুর ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। আত্মহত্যা নোটে উল্লিখিত ব্যক্তিদের নাম উল্লেখ করে প্রিয়াঙ্কা, তার ভাই পুনীত ত্যাগী, ভাবি নীতু ত্যাগী, মামা অনিল ও বিশেষ ত্যাগীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।সূত্র: আনন্দবাজারএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা
ইউএনও প্রীতম সাহার বদলিতে গাংনীতে তালবাহানা

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ২০২৩ সালের ৯ই অক্টোবর যোগদান করেছিলেন প্রীতম সাহা। চলতি মাসের ২১শে এপ্রিল জনপ্রশাসন Read more

জাকের-মেহেদীর ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
জাকের-মেহেদীর ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে  ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শেষদিকে Read more

বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র যোগানের অভিযোগে আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র যোগানের অভিযোগে আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র সরবরাহ ও হামলায় অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল Read more

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে নারীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে নারীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বড় পরিসরে অভিবাসবিরোধী অভিযানের প্রতিবাদে আন্দোলন চলাকালে গুলি করে এক নারীকে হত্যা করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের Read more

রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর ভাটারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাকিব হাসান (২৪) নামে এক যুবককে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেলাজুড়ে নেমে আসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন