কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা যাত্রীবাহী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।দেশটির পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো নামের একটি বেসরকারি বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) এক বিবৃতিতে জানায়, ‘‘ছোট ওই বিমানে ১২ জন আরোহী ছিলেন।’’বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার কারণ জানতে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য বিবৃতিতে জানানো হয়নি।এর আগে, গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও আরও দুজন আহত হন।সূত্র: এএফপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ শ্রমিক, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে দাহ্য তরল পদার্থের আগুনে দগ্ধ হয়ে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) Read more

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। বুধবার (২৮ মে) এক Read more

যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত
যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (এনডব্লিউএস) নামের একপ্রকার মাংসখেকো পরজীবী কৃমিকীটের প্রাদুর্ভাব হয়েছে। ইতোমধ্যে এই পরজীবীতে ২ জন Read more

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন
নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার হোসেন

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

দম্পতিকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশি যুবককে দেশে পাঠালো ইতালি প্রশাসন
দম্পতিকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশি যুবককে দেশে পাঠালো ইতালি প্রশাসন

ইতালির মিলানের পাদোভাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে এক বাংলাদেশি যুবক। অভিযোগ উঠেছে মোঃ নিরব নামের যুবক এক বাংলাদেশি দম্পতিকে দীর্ঘদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন