চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।তৃতীয় ধাপের এ আবেদন প্রক্রিয়া চলবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আর আবেদনের সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে নিশ্চয়তা নেই। ফলে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের এ ধাপে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। রবিবার একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য তৃতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ ৩১ আগস্ট (রবিবার) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এ আবেদন চলবে ১ সেপ্টেম্বর (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে জানা যাবে।গত ২৮ আগস্ট রাতে একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, আবেদন করেও কলেজ পাননি ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া এক হাজার ৪১৮ জন রয়েছেন।এর আগে গত ২০ আগস্ট রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।ভর্তি কমিটির দেওয়া তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছেন। বাকি ১ শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পাননি। দেশের বৈধ ৯৫ শতাংশ কলেজই শিক্ষার্থী পেয়েছে। বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এছাড়া প্রথম ধাপ শেষে ৪৪ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন করে নতুন কলেজ পেয়েছেন। ৫৬ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশনের আবেদন করেও তাতে সফল হয়নি।ভর্তি নীতিমালা অনুযায়ী—এবারও তিন ধাপে আবেদন নেওয়া হবে। এতে নির্বাচিতদের কলেজে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া চলবে ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য: ট্রাম্পের বিশেষ দূত
হামাসের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য: ট্রাম্পের বিশেষ দূত

যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তবে ওয়াশিংটনের প্রধান মধ্যস্থতাকারী ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এ Read more

স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী
স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী

স্বাধীনতার ৫৪ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ Read more

খাদ্য বিভাগের বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগে তদন্তে খাদ্য বিভাগ
খাদ্য বিভাগের বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগে তদন্তে খাদ্য বিভাগ

 পঞ্চগড়ের দেবীগঞ্জে এলএসডিতে পৌঁছানোর আগেই খাদ্য বিভাগের নতুন বস্তা কালোবাজারে বিক্রির অভিযোগের বিষয়ে এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে খাদ্য বিভাগ। অভিযোগসংক্রান্ত Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের দাবির পর জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের দাবির পর জানাল ইরান

ইরানের সঙ্গে গত দুইদিন সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার Read more

রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই Read more

ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত

জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন