ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।দুদকের পক্ষে উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার ও ক্ষমতার অপব্যবহারেরর মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্য পরিচালনার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।অভিযোগ সংশ্লিষ্ট উল্লিখিত ব্যক্তিরা বর্তমানে পলাতক আছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো একান্ত প্রয়োজন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ
বেনাপোলে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

যশোরের বেনাপোলে স্কুল শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে ফিল্ম স্টাইলে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর Read more

নির্বাসিত জীবনের অবসান ঘটছে তারেক রহমানের, প্রস্তুত গুলশানের বাড়ি
নির্বাসিত জীবনের অবসান ঘটছে তারেক রহমানের, প্রস্তুত গুলশানের বাড়ি

আসন্ন জাতীয় নির্বাচন ঘনিয়ে এলে ও তারিখ সুনির্দিষ্ট হলে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন Read more

পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি
পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কাতল মাছ। বিশাল এই কাতল মাছটির ওজন ২৮ কেজি, Read more

সৌদির সহায়তায় ১২৫ কেজি কোকেইন জব্দ লেবাননে
সৌদির সহায়তায় ১২৫ কেজি কোকেইন জব্দ লেবাননে

লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী আহমাদ হাজ্জার গতকাল মঙ্গলবার (২ আগস্ট) ঘোষণা করেছেন, দেশটির মাদকবিরোধী ব্যুরো সম্প্রতি ১২৫ কেজি কোকেইন জব্দ করেছে।মন্ত্রী Read more

গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন
গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগ এনে থানায় Read more

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন