দীর্ঘ ৩৫ বছর পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের পরিচালিত ওই ফ্লাইট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর মাধ্যমে দেশটিতে গত ৩৫ বছরে প্রথম কোনও ইউরোপীয় বিমান অবতরণ করেছে বলে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়,  এজিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইট ‘ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের’ ইঙ্গিত এবং দেশের বিমান খাতকে ঘুরে দাঁড় করানোর নতুন অধ্যায়ের সূচনা করেছে।নিরাপত্তাজনিত কারণে ১৯৯০’এর দশকের শুরুর দিক থেকে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ওই সময় ইরাকের দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত আক্রমণ করেছিলেন।২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর আগ্রাসনে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিতে গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা এবং সশস্ত্র জিহাদি গোষ্ঠীর উত্থান ঘটে।তবে কয়েক দশকের অস্থিতিশীলতার পর দেশটি সম্প্রতি স্থিতিশীলতায় ফিরতে শুরু করেছে। একই সঙ্গে দেশের অর্থনীতি চাঙা করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে সরকার।ইরাকের পরিবহন মন্ত্রণালয় বলেছে, বাগদাদ-এথেন্স-বাগদাদ রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট চলাচল করবে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।চলতি বছরের শুরুর দিকে গ্রিসের ওই বিমান সংস্থা ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ফ্লাইট চালু করে। সহিংসতায় জর্জরিত ইরাকে অঞ্চলটি তুলনামূলক স্থিতিশীল হিসেবে পরিচিত।সূত্র: এএফপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে Read more

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের
ইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনের

ইসরায়েলের বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে গত জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে গত ১৭ Read more

চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন
চন্দনাইশে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন

স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর Read more

নোয়াখালীতে মসজিদের গেইট দখল করে বাণিজ্য!
নোয়াখালীতে মসজিদের গেইট দখল করে বাণিজ্য!

নোয়াখালীর সদরে ঐতিহ্যবাহী একটি মসজিদের মূল গেইটের স্থানে অবৈধভাবে টং দোকান বসিয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক Read more

নান্দাইলে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ
নান্দাইলে ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে একশত ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।সামাজিক উন্নয়নে সৎ ও যোগ্য Read more

পৃথিবীর সবচেয়ে শুদ্ধ হিমালয় পিংক সল্ট
পৃথিবীর সবচেয়ে শুদ্ধ হিমালয় পিংক সল্ট

রান্নার জন্য লবণের বিকল্প আর কিছুই হয় না। লবণ শরীরের জন্যও অত্যন্ত দরকারি উপাদান। লবণের মূল উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন