মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান বলেছেন, ‘জেলখানা আমার জন্য নেয়ামত। জেলে পবিত্র কোরআন শরীফ পড়া শিখেছি। এখন নিয়মিত নামাজের পাশাপাশি কোরআন শরীফ পড়ি এবং অর্থ বুঝার চেষ্টা করি।’আজ রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে স্ত্রী চিকিৎসক গোলশান আক্তার বানুর জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।এর আগে শাহজাহান খানের স্ত্রী গোলশান আক্তার বানু আজ ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার সস্তাপুরে নিজ বাসায় তিনি মারা যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফতুল্লা কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। শাহজাহান খান মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঠেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাহজাহান খান প্যারোলে দুই ঘণ্টার জন্য মুক্তি পান। তার স্ত্রীর দাফন শেষে আবারও তাকে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসুর ফল পেতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা
জাকসুর ফল পেতে আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের পক্ষ Read more

ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের Read more

১১ বছর পর চাকরি ফিরে পেলেন জামায়াত নেতা
১১ বছর পর চাকরি ফিরে পেলেন জামায়াত নেতা

২০১৪ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম। তখন তিনি বাঁশখালী Read more

কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১
কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ Read more

গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গকসুর অভিযান
গণ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গকসুর অভিযান

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ক্যান্টিনে অভিযান পরিচালনা করেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধিরা। বুধবার (২২ অক্টোবর) Read more

পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ
পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন