নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ এবং পরিবারের ১২ কোটি টাকার বেশি অর্থসহ ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ওই পদক্ষেপ নেয়া হয়েছে।রোববার (২২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক রেজাউল করিম আদালতে এ আবেদন দাখিল করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।আদেশে সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা এবং পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী।দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পলাতক থেকে স্থাবর সম্পত্তি বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত ২০১৯) এর বিধি-১৮ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা-১৪ অনুসারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে শামীম ওসমানের নামে পূর্বাচল ও উত্তরার দুটি প্লট এবং অবরুদ্ধ ২৯টি ব্যাংক হিসাবের মোট টাকার পরিমাণ ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা। শামীম ওসমানের নামে থাকা দুটি প্লটের মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের পূর্বাচলের একটি প্লট এবং উত্তরা থানার ৯ কাঠা ১৩ ছঠাক ২২ বর্গফুটের দেড় কোটি টাকার বাড়ির জমি রয়েছে।এর আগে গত ১৫ জানুয়ারি দুদক শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও শ্যালক তানভীর আহমেদ টিটুর নামে মামলা করে। মামলায় ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান দেশ থেকে পালিয়ে যান। এরপর শামীম ওসমানের বিরুদ্ধে ছাত্র–জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে কমপক্ষে অর্ধশতাধিক মামলা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়া থেকে ফিরলেন পাচারের শিকার ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন পাচারের শিকার ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের Read more

রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত
রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১৪৪৭ হিজরি সনের রমজান Read more

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা।শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে Read more

নীলফামারীতে মসজিদ নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন
নীলফামারীতে মসজিদ নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

নীলফামারীতে মসজিদ ভাঙা ও চুরির মিথ্যা-বানোয়াট অভিযোগকারীদের আইনগত ব্যবস্থা গ্রহন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা। সোমবার (৩০ Read more

আ.লীগ নিষিদ্ধের খবরে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 
আ.লীগ নিষিদ্ধের খবরে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

ছাত্রজনতার ওপর গণহত্যা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকার। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পাবনায় আনন্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন