যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের মতে, জীবন রক্ষার একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন। এই সংকটময় সময়ে তার স্ত্রী মোছাঃ ফারজানা (৩০) স্বামীকে বাঁচাতে এক মানবিক ও সাহসী সিদ্ধান্ত নেন। নিজের একটি কিডনি স্বেচ্ছায় দান করেন।সকল প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষায় মিল পাওয়ার পর, তাকে উন্নত চিকিৎসার জন্য তুর্কিস্তানে পাঠানো হয়। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে শুক্রবার (২০ জুন) বিকালের সময় হেলিকপ্টার করে তিনি নিজ এলাকায় ফিরে আসেন। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টার অবতরণ করে।এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় লাইন করে দাঁড়িয়ে থাকেন। এলাকাবাসী ব্যানার-ফেস্টুন, ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন। স্ত্রীর দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়ে এলাকাবাসীর ভালোবাসায় তিনি আপ্লুত। এলাকাবাসীর মুখে মুখে এখন শুধু একটাই কথা ভালোবাসা বেঁচে আছে, ফারজানার মতো মানুষদের মাধ্যমে।কুদ্দুস বিশ্বাস বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে ও আমার স্ত্রীর সাহসিকতায় আমি দ্বিতীয়বারের মতো জীবন ফিরে পেয়েছি। এখন আমি আবার মানুষের জন্য কাজ করতে চাই। তিনি স্ত্রী, চিকিৎসক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শা উপজেলার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, ‘এই ঘটনা শুধু চিকিৎসার সাফল্য নয়, এটা ভালোবাসা, আত্মত্যাগ আর মানবিকতার দৃষ্টান্ত। ফারজানা ভাবী শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারীও।’স্থানীয় সাংবাদিকরা জানান, ‘স্ত্রীর এমন আত্মত্যাগ সত্যিকারের ভালোবাসার নিদর্শন। স্বামীর জীবন বাঁচাতে নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দান এক অনন্য দৃষ্টান্ত।’আলহাজ কুদ্দুস বিশ্বাস একজন সফল মাছ ব্যবসার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও ব্যাপকভাবে সক্রিয়। তার প্রতিষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে লাইসেন্সবিহীন ফার্মেসী, জনস্বাস্থ্য হুমকিতে
রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে লাইসেন্সবিহীন ফার্মেসী, জনস্বাস্থ্য হুমকিতে

কক্সবাজারের উখিয়ায় প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় স্থানীয় ও রোহিঙ্গাদের যোগসাজশে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অসংখ্য লাইসেন্সবিহীন ফার্মেসী। সরকারি Read more

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ Read more

প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ
প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ

ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্যের পেনহা ফাভেলা শহরে পুলিশের প্রাণঘাতী এক অভিযানের পর ৬০ জনেরও বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে Read more

এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর ঘিরে; উত্তাল হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এবার Read more

কুড়িগ্রামে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
কুড়িগ্রামে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব থাকায় আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল Read more

ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ
ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ

বিশ্বনেতাদের উপস্থিতি এবং বড় প্রতিশ্রুতি আমাদের মনে বিশ্বাস জাগিয়েছিল দুঃসহ এই শিবিরজীবনের হয়তো অবসান হতে যাচ্ছে। কিন্তু এক বছর পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন