পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ ইদ্রিস আলী বিশ্বাস আর নেই। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৬টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ইদ্রিস আলী বিশ্বাস পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন৷ তিনি পৌর এলাকার গোপালপুর মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন।রবিবার (২৬ অক্টোবর) বাদ জোহর পাবনা জিলা স্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং আরিফপুর সদর গোরস্তানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে।জানা যায়, ইদ্রিস আলী বিশ্বাস ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাবনা জিলা স্কুলে পড়াশোনা শেষে, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এইচএসসি সমমান উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি কর্মজীবন শুরু করেন কৃষি ব্যাংকের অফিসার হিসেবে। পরবর্তীতে পারিবারিক ব্যাবসার দায়িত্ব গ্রহণ করে সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার মাধ্যমে পাবনা জেলার সুনামধন্য ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত হন।শিক্ষাক্ষেত্র ও মানবকল্যাণে তাঁর অবদান অনন্য। তিনি “সালেহা খাতুন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ” প্রতিষ্ঠা করেন, যা আজও তার মানবিক চিন্তা ও শিক্ষার প্রতি ভালোবাসার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে।  তিনি আজীবন সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবসেবায় নিবেদিত ছিলেন।তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি আরও বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, পাবনা রাইফেলস ক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পাবনা ইউনিটের  সহ-সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতি, পাবনার সাবেক সভাপতি,  নাসিব (NASCIB) পাবনা জেলা শাখার সভাপতি। চালকল মালিক সমিতি, পাবনা জেলার সভাপতি, আদর্শ মহিলা কলেজ, পাবনার সাবেক অধ্যক্ষ, রোটারি ক্লাব অব এভারগ্রিন, পাবনার প্রেসিডেন্ট ছিলেন।তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ তাঁকে পাবনা জেলার এক অনন্য প্রেরণাদায়ক ব্যক্তিত্বে পরিণত করেছে। তাঁর  মৃত্যুতে পাবনায় নেমে এসেছে শোকের ছায়া।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান
একমত না হলেও বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয়। তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক Read more

মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়
মহালয় মিশে গেলো মর্মান্তিকতায়

পরিবারের হাসি-আনন্দ, স্বপ্নভরা যাত্রা- নীল সমুদ্র দেখার আশায় রওনা করেছিলেন সবথেকে কাছের মানুষগুলোকে নিয়ে। রাতের আঁধারে ঢাকা থেকে শুরু হয়েছিল Read more

নায়ক রিয়াজের জন্মদিন আজ
নায়ক রিয়াজের জন্মদিন আজ

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল তারকা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে টানা ২ যুগ তিনি ছিলেন ঢালিউডের শীর্ষ Read more

‘এক ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব’
‘এক ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব’

দক্ষিণপূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে। দুই দিনের লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত ১৩ জন Read more

দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রোববার (২০ Read more

গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের  গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয়ে এক পুরুষের (৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন