গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুলসহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। খবর আল জাজিরাগতকাল সোমবার গাজা শহর এবং এর উত্তর অঞ্চলে অন্তত ৬২ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলার শিকার হয়েছেন। এদিকে নতুন করে নিহত ৯৫ জনের মধ্যে উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্রের তীরে অবস্থিত আল বাকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় ৩৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাংবাদিক ইসমাঈল আবু হাতাব, নারী ও শিশু রয়েছে। তারা ওই ক্যাফেতে জড়ো হয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসরায়েল তাদের যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে। ইয়াইয়া শরীফ বলেন, ‘আমরা মানুষের দেহগুলোকে ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়েছি, এই স্থানটি কোনো সংঘাতপূর্ণ এলাকা ছিল না। ছিল না কোনো রাজনৈতিক এবং সামরিক স্থান। এখানে একটি জন্মদিন পালন উপলক্ষে শিশুসহ মানুষজন জড়ো হয়েছিল।’বোমা হামলায় ক্যাফেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, কোনো সতর্কতা ছাড়াই ক্যাফেতে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, এই এলাকাটি বাস্তুহারা এবং অসুস্থ মানুষের জন্য একটি আশ্রয় স্থল ছিল এবং রোদের তীব্র তাপ থেকে স্বস্তি পেতে এখানে এসেছিল। তবে ইসরায়েলের ভয়াবহ হামলায় অনেক মানুষ নিহত হয়েছে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ আসামির বিচার শুরু
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ আসামির বিচার শুরু

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৩ আসামির বিরুদ্ধে প্রথম Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট
কর্মকর্তা নিয়োগ দেবে বুয়েট

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অফিস/বিভাগে ৮টি পদে ১৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ নভেম্বর ২০২৫ Read more

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু
পেটের মধ্যে গজ ব্যান্ডেজ, একমাস পর গৃহবধূর মৃত্যু

পেটের মধ্যে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করায় এক মাস যন্ত্রনায় ছটফট করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাবনার মুনজিলা খাতুন Read more

চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩
চট্টগ্রামে কালুরঘাট সেতুতে দুর্ঘটনা: নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। Read more

মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়নঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। তবে মাদক এবং নেশা জাতীয় গ্যাস Read more

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন