ইউক্রেনের অস্ত্র উৎপাদন কারখানাগুলো লক্ষ্য করে রোববার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।সোমবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের অস্ত্র উৎপাদন ও তেল পরিশোধন কারখানাগুলোকে লক্ষ্য করে রোববার রাতভর শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন কিঞ্জহাল ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করা হয়েছে।কত সংক্ষ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে— তা বলা হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। তেমনি এসব নিক্ষেপের ফলে ক্ষয়ক্ষতি কী পরিমান হয়েছে— তা ও উল্লেখ করা হয়নি।তবে এক বিবৃতিতে ইউক্রেনের সেনা বাহিনী জানিয়েছে, রোববার রাতভর ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং অন্তত ৪০টি বিস্ফোরক ড্রোন সামরিক বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে।তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেনি ইউক্রেনের সেনাবাহিনীও।এদিকে পশ্চিম ইউক্রেনের দ্রোহোবিচ শহরের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার স্টেফান কুলিনায়াক সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করা এক বার্তায় বলেছেন, রুশ হামলায় একটি সামরিক কারখানায় আগুন ধরা ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।২০১৫ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতির প্রদান না করা, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তদবির— প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।২০২৫ সালে দ্বিতীয় বছরে পা রেখেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই সময়সীমার মধ্যে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও ঝাপোরিজ্জিয়া— চারটি প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ।আন্তর্জাতিক সম্প্রদায় বেশ কয়েকবার এই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু সেসব চেষ্টা সফল হয়নি। সূত্র : আরটিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীগঞ্জ চলন্ত বাসে কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ
নবীগঞ্জ চলন্ত বাসে কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

নবীগঞ্জ শেরপুর সড়কে যাত্রীবাহী বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা বাসের ড্রাইভারকে আটক করে Read more

কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?
কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?

পর্দা নামতে যাচ্ছে নতুন আঙ্গিকে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে জমজমাট এই আয়োজনের ৬২টি ম্যাচ শেষে এখন অপেক্ষা Read more

সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকদের বৈঠক
সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকদের বৈঠক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়  চিকিৎসা দিতে আসা সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি Read more

টেকনাফে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আড়ালে থাকা তিন মাদক কারবারির বিরুদ্ধে মামলা
টেকনাফে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আড়ালে থাকা তিন মাদক কারবারির বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা নাফ নদীতে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ২ লাখ, ৪০ হাজার ইয়াবা Read more

ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ
ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা Read more

মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র
মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন