ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া একটি বাড়ি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা। আজ মঙ্গলবার (০১ জুলাই) গোষ্ঠীটির সশস্ত্র শাখা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব খান ইউনিসের বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল।গোষ্ঠীটি জানিয়েছে, হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনীর অপর একটি দল। তবে তাদের হস্তক্ষেপের আগেই যোদ্ধারা মেশিনগান এবং রকেট-চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে।এই ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। পাশাপাশি ইসরায়েলের তরফেও হামলার বিষয়ে কিছু জানানো হয়নি।সূত্র : আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার গুরুতর অভিযোগ Read more

রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস
রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে।বুধবার (১৬ জুলাই) Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কোনো রক্তচক্ষুকে ভয় করে না জামায়াত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন