নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেটি টাকার মাধ্যমে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে। কিশোরীর পরিবারকে ভয়ভীতি ও হুমকিধামকি দিয়ে তারা বিষয়টি মীমাংসার জন্য চাপ দেন। ঘটনাটি ধামাচাপা দিতে কিশোরীর পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মীমাংসার জন্যও চাপ দেন।ধর্ষণের ঘটনায় গত সোমবার ওই কিশোরীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ, লাল চান মিয়া ও ফয়েজ ভূঁইয়া। ওই ঘটনা মীমাংসার চেষ্টা করেন স্থানীয় বিএনপি নেতা আক্কাস আলী ও আব্দুস সাত্তার।লিখিত অভিযোগে শিক্ষার্থীর মা উল্লেখ করেন, উপজেলার একটি গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে আব্দুল্লাহ কাঁঠাল খাওয়ানোর কথা বলে তাঁর বাসায় নিয়ে যান। পরে আব্দুল্লাহ ওই শিক্ষার্থীকে তাঁর ঘরে নিয়ে আটকে রাখেন। কিছুক্ষণ পর আরও দুই সহযোগী ফয়েজ ও লাল চানকে ফোনে ডেকে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। তাঁরা ওই কিশোরীকে ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে ছেড়ে দেন।স্কুলছাত্রীর এক আত্মীয় বলেন, ‘থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগের তিন দিন পার হলেও পুলিশ কাউকে আটক করেনি।’ঘটনা ধামাচাপা ও মীমাংসার চেষ্টার বিষয়ে বিএনপি নেতা আব্দুস সাত্তার এই প্রতিবেদককে বলেন, ‘স্থানীয়ভাবে বৈঠক ডাকলে সেখানে তো যেতে হয়। আমরাও গিয়েছিলাম। বিষয়টা কথা কাটাকাটির। একটা সমাধান হয়েছে।’ধর্ষণের ঘটনায় সমঝোতার বিষয়ে তিনি বলেন, ‘ধর্ষণের কথা আমি জানতাম না। টাকা লেনদেনের বিষয়েও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়ে জড়িত ব্যক্তিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। ধর্ষণের ঘটনা টাকায় মীমাংসার কোনো সুযোগ নেই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান

ঈদের দিন মানেই আনন্দ আর উৎসব। হুল্লোড়ে মন না চাইলেও অনেক সময় বেশি খেতে হয়। আর যদি হয় কোরবানির ঈদ, Read more

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা: জয়নুল আবদিন ফারুক

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার ৫ বছর ক্ষমতায় Read more

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে বলে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে Read more

‘ডাক্তারের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’
‘ডাক্তারের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে’

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক
নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক কৃষাণী। ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো ধানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন