ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তে নতুন মোড় আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম শুনানি শেষে মসজিদের ইমাম হামিদুল ইসলামকে ৩ দিনের এবং মোয়াজ্জেম সাইদুল ইসলামকে ২ দিনের রিমান্ডে প্রেরণের আদেশ দেন।গত ৬ জুলাই শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল ময়না। পরদিন ৭ জুলাই সকাল ১০টার দিকে শাহবাজপুর গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার কক্ষ থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে ছিল নির্যাতনের স্পষ্ট চিহ্ন। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আশঙ্কা করা হচ্ছে।এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘রিমান্ডে পেয়ে আমরা তথ্য উদ্ধারের চেষ্টা করছি। তদন্তে অগ্রগতি হয়েছে, আশা করি দ্রুতই হত্যার রহস্য উদঘাটন হবে।’বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা কাজ করছি। পরিবার যেন ন্যায়বিচার পায়, সে লক্ষ্যেই আমরা আছি।’এদিকে রিমান্ডের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় জনসাধারণ এবং আলেম সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক ও বি-বাড়িয়া জেলা শাখার দায়িত্বশীলগণ সরাইল থানা ও নিহত ময়নার পরিবারকে সমবেদনা জানাতে সরেজমিনে উপস্থিত হন।তাদের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আইনকে সম্মান করি। কিন্তু কোনো নিরীহ ইমাম-মোয়াজ্জেমকে হয়রানি বরদাস্ত করবো না। তদন্ত অফিসার গতকাল আমাদের আশ্বস্ত করেছিলেন, ডিএনএ ও ময়নাতদন্তে সংশ্লিষ্টতা না থাকলে ছেড়ে দেওয়া হবে—এ সংক্রান্ত কল রেকর্ড আমাদের কাছে আছে। আজ কী কারণে রিমান্ডে নেওয়া হলো, তা স্পষ্ট নয়।’তারা আরও বলেন, ‘মসজিদের ছাদে লাশ উদ্ধারের কারণে ইমাম-মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ যৌক্তিক। কিন্তু শুধু তাদেরই কেন রিমান্ডে নেওয়া হলো, আর যাদেরও আটক করা হয়েছে—তাদের কেন নয়? প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, বিষয়টিকে ঘোলাটে করবেন না।’ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেক শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে।এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত এক নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা পোশাক পরার জন্য প্রায়ই Read more

সিরাজগঞ্জে চিকিৎসকসহ দুজনের বিরুদ্ধে আদালতের মামলা
সিরাজগঞ্জে চিকিৎসকসহ দুজনের বিরুদ্ধে আদালতের মামলা

জেলার বেলকুচি আমলী আদালতে জাল মেডিকেল সনদ তৈরি করে আদালতে দাখিলের অভিযোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সাবেক চিকিৎসক (বর্তমানে Read more

জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
জামালপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় Read more

৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী
৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে Read more

সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ
সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ Read more

জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান
জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান, গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) কর্তৃক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন