টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। যারা মাদকে গ্রেফতার হবে, তাদের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না।শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দ্যাইনা ইউনিয়নের আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খেলাধুলা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত করা উচিত। খেলাধুলা করলে মনও ভালো থাকে।তিনি বলেন, যুব সমাজ ইদানীং বিভিন্ন অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। যুবসমাজকে অন্যায়ের বাইরে রাখার জন্য কাজ করতে হবে। যারা দেশের ভবিষ্যৎ গড়বে, তারা যদি মাদকের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে দেশ পিছিয়ে যাবে। কিন্তু যুবসমাজ সঠিকভাবে পরিচালিত হলে দেশ অনেক এগিয়ে যাবে।প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম, এই টাঙ্গাইলে মাদক থাকবে না, আমরা মাদক নির্মূল করব ইনশাল্লাহ। কিশোরগ্যাং মুক্ত সমাজ গড়া হবে। কোমলমতি কিশোররা আগামীতে সুন্দর জীবন গঠন করবে। বাবা-মা তাদের সন্তানের জন্য অনেক প্রত্যাশা রাখেন; সন্তান যদি মাদকের কারণে শেষ হয়ে যায়, তার চেয়ে দুঃখের কিছু নেই। কাজেই যারা মাদকের সঙ্গে যুক্ত, তারা দয়া করে সরে দাঁড়ান।বিএনপির এই কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, টাঙ্গাইলকে আমি সুন্দরভাবে গড়ে তুলতে চাই। যোগ্যতা অনুযায়ী সকলের কর্মসংস্থানে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতা-কর্মীরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২

সারদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, নেমেছে ৮ ডিগ্রিতে

তৃতীয় দিন মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। Read more

কারাগারে একক সেলে নেয়া হলো রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপিকে
কারাগারে একক সেলে নেয়া হলো রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপিকে

নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে রাখা হলো আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

HadesBet Casino – avis complet, bonus de bienvenue, paiements et sécurité
HadesBet Casino – avis complet, bonus de bienvenue, paiements et sécurité

HadesBet Casino – Tout ce qu’il faut savoir avant de s’inscrire 1. Présentation générale de HadesBet Casino HadesBet casino se Read more

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন