চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১০ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।সর্বশেষ শনিবার (২৫ মে) মো. সাহেব উদ্দিন (৬৯) মদিনায় মারা গেছেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।সোমবার (২৬ মে) হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।অন্যদিকে শনিবার দিনগত মধ্যরাত পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ১৬৩টি ফ্লাইটে ৬২ হাজার ৮৮৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত
রাশেদ খানের মামলায় ঢাবির সাবেক প্রশাসন ও আ.লীগ নেতারা অভিযুক্ত

২০১৮ সালের কোটা সংস্কার দাবির আন্দোলনের বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি এবং ওই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবন Read more

কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা
কুড়িগ্রামে নাইটগার্ডকে গলা কেটে হত্যা

কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতির ঘটনায় নাইটগার্ড তপন দাসকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম

৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই Read more

১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন
১০ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যময় আগুন

গত দশ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলোর Read more

নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত
নিম্নচাপের প্রভাবে গলাচিপায় বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

গভীর নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে গলাচিপা উপজেলায় বুধবার রাত থেকে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন