সৌদি আরবে মসজিদ ও স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কোন সিগারেটের দোকান স্থাপন করা যাবে না বলে নিয়ম চালু করা হয়েছে। পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী, মসজিদ ও স্কুল থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো তামাক পণ্যের দোকান স্থাপন করা যাবে না। এই পদক্ষেপটি জনস্বাস্থ্য রক্ষা, বিধিমালা মেনে চলা এবং বাণিজ্যিক পরিবেশকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষ্যে নেওয়া হয়েছে। গালফ নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।নতুন নিয়ম অনুযায়ী, দোকানগুলো সিগারেট, ই-সিগারেট, শীশা বা অন্যান্য তামাকজাত পণ্য ও সরঞ্জাম বিক্রি করে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। লাইসেন্স পেতে হলে যেসব শর্ত পূরণ করতে হবে তা হলো, বৈধ বাণিজ্যিক রেজিস্ট্রেশন থাকতে হবে, সিভিল ডিফেন্সের অনুমোদন থাকতে হবে, পৌর লাইসেন্সিং আইনের সকল ধারা ও বিধি মানতে হবে, দোকানটি শহরের একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত হতে হবে, ন্যূনতম দোকানের আকার ৩৬ বর্গমিটার হতে হবে।চালানোর নিয়ম ও সাইনবোর্ডের বিধিতে রয়েছে, দোকানের বাইরের সাইনবোর্ডে যেকোনও ধরনের লোগো কিংবা প্রচারণামূলক ছবির ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে কেবল দোকানের নাম প্রদর্শন করা যাবে। দোকানের বাইরে ফুটপাত ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।এ ছাড়া, পাবলিক ফুটপাত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, অভ্যন্তরীণ ও বাহ্যিক সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক, ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা থাকতে হবে, দোকানকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন রাখতে হবে।স্থাপত্য ও কারিগরি নির্দেশনা অনুযায়ী যা যা থাকতে হবে তা হলো, নাগরিক প্রবেশের জন্য র‍্যাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সৌদি বিল্ডিং কোড অনুযায়ী বায়ু চলাচল, আলো, এসি ইত্যাদি।তামাকজাত পণ্য বিক্রির ওপরও কড়াকড়ি নিয়ম দেওয়া হয়েছে। পণ্যের উৎসের প্রমাণপত্র রাখতে হবে, কোনো ধরণের মিশ্রণ বা পুনঃপ্যাকেজিং নিষিদ্ধ, ১৮ বছরের নিচে কাউকে বিক্রি করা যাবে না (বয়স যাচাই বাধ্যতামূলক), পণ্যের মান হতে হবে এসএফডিএ অনুমোদিত এবং বিনামূল্যে নমুনা, একক সিগারেট বিক্রি বা প্রোমোশন সম্পূর্ণ নিষিদ্ধ।প্রদর্শনী ও মোড়ক সংক্রান্ত নিয়মের মধ্যে রয়েছে, তামাকজাত পণ্য সিল করা প্যাকেটে থাকতে হবে, ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিক্রি নিষিদ্ধ, পণ্যের মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সতর্কীকরণ লেবেল ও কিউআর কোড থাকতে হবে, যা লাইসেন্স ও নিয়ম সংক্রান্ত তথ্য দেবে।নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ নজরদারি চালাবে ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবে। নতুন এই বিধিনিষেধ কার্যকর হলে তামাক ব্যবসায় নিয়ন্ত্রণ আসবে, জনসুরক্ষা বাড়বে এবং শহরের পরিবেশ আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে সরকার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তরুণ সমাজ
তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তরুণ সমাজ

তরুণ জনগোষ্ঠী নিয়ে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজন করেছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বুধবার (২৮ মে) ছাত্রদল, Read more

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ

ইসরায়েলের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নিতে বিক্ষোভ করেছেন ইরানিরা।শুক্রবার (১৩ জুন) শত শত বিক্ষোভকারী ইরানের কোম শহরে জড়ো হয়ে বিক্ষোভ Read more

বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে বিষটি নিশ্চিত Read more

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক Read more

দেবীগঞ্জ হত্যা মামলায় পলাতক দুই আসামী ধরা পড়লো টাঙ্গাইলে
দেবীগঞ্জ হত্যা মামলায় পলাতক দুই আসামী ধরা পড়লো টাঙ্গাইলে

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে Read more

চীনা ‘কোভিড হুইসেলব্লোয়ারকে’ আবারও ৪ বছরের কারাদণ্ড
চীনা ‘কোভিড হুইসেলব্লোয়ারকে’ আবারও ৪ বছরের কারাদণ্ড

কোভিড-১৯ এর শুরুর দিকে মহামারীর কেন্দ্রের প্রথম দিককার পরিস্থিতি তুলে ধরার পর ৪ বছর জেল খাটা চীনা এক সাংবাদিক একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন