জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৯৭৪ কোটি টাকা।মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।পরিকল্পনা কমিশন জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের চারটি প্রকল্প মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।এর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২৩০ কোটি ৫১ লাখ টাকা।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, চারটি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর ও নৌপ্রশিক্ষণ সুবিধা স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি সার সংরক্ষণাগার (বাফার গোডাউন) নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, কারিগরি শিক্ষার উন্নয়নে টিটিইটি রিচার্জ প্রোগ্রাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল ডেটাবেজ স্থাপন, আইপিআইএমএস শক্তিশালীকরণ এবং ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সরকারি নিরীক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।উল্লেখ্য, নতুন অর্থবছরের বাজেট পাস হওয়ার দুই দিনের মাথায় চলতি অর্থবছরের শেষ বৈঠকে বসে একনেক।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় চিড়িয়াখানায় আসছে চিতাবাঘসহ নতুন ৩ প্রাণী
জাতীয় চিড়িয়াখানায় আসছে চিতাবাঘসহ নতুন ৩ প্রাণী

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন তিন প্রাণী। সেগুলো হলো- চিতাবাঘ, ওয়াইল্ড বিস্ট ও ওয়াটার বার্ড। প্রাণিগুলো বিভিন্ন দেশ থেকে Read more

সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি ২ এজেন্টকে গ্রেপ্তার
সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি ২ এজেন্টকে গ্রেপ্তার

আলোচিত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের Read more

জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ
জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। জীবননগর-চুয়াডাঙ্গা হাইওয়ে সড়কের মিলপাড়া এলাকায় রাস্তার দুই পাশে প্রশস্তকরণ কাজে Read more

চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী
চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরী

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পিংকি নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় Read more

আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে
আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান গড়তে বাছুর পেলেন ৭৫ জেলে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিবন্ধিত সুফলভোগী ৭৫ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল Read more

ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর
ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে: আবহাওয়া অধিদপ্তর

চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন