বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন (শুক্রবার) সকাল ৬টায় রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও দুই কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে।ট্যুরিজম খাতের অন্যতম অংশীজন প্রতিষ্ঠান ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)’ এই আয়োজন করেছে। আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল, ব্রাজিল, আলজেরিয়া, আর্জেন্টিনা ও ব্রুনেইসহ ১০টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দেশ-বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানারসহ সাত শতাধিক রানার অংশ নেবেন।এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘এটিজেএফবি বরাবরই দেশের পর্যটন শিল্পের বিকাশে নানা উদ্যোগ নিয়ে থাকে। একাধিক সফল ট্যুরিজম ফেস্টও আয়োজন করেন তারা। এরই ধারাবাহিকতায় এবারের রান আয়োজন। রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটন খাতকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।’বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বলেন, এই আয়োজন শুধু রানেই সীমাবদ্ধ থাকবে না, এটি উৎসবে রূপ নিচ্ছে। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য র‌্যাফেল ড্রতে ঢাকা-রোম-ঢাকা, ঢাকা-জোহানেসবার্গ-ঢাকা, ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকার রিটার্ন টিকিট থাকছে।বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫-এর কো-অর্ডিনেটর আদনান রহমান জানান, ম্যারাথন আয়োজনটির সহযোগিতায় রয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, টুরিস্ট পুলিশ, আটাব, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস অ্যাকটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন। এ ছাড়াও ইথিওপিয়ান এয়ারলাইন্স, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান ট্যুরিস্টার, টিপিসি, টাইটান, স্যামসোনাইট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আস্ট্রার মতো প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা করছে।এ ছাড়াও রান আয়োজনে ইনফ্লুয়েন্সার হিসেবে ডা. নাসরীন আক্তার শিমু, পেসার হিসেবে শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান এবং কে এম ইয়াসির আরাফাত অমি থাকছেন। ম্যারাথনে অংশ নেওয়া সবাই ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে প্লেনের টিকিটে ১০ শতাংশ ছাড় পাবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে সহিংসতায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই
সুদানে সহিংসতায় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই

সুদানের এল-ফাশের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ। কবর দেওয়ার মতো কেউ নেই। শহরটি গত সপ্তাহে Read more

বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান
বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশের কোথাও কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় Read more

আম্বালা ফাউন্ডেশনের বার্ষিক সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত
আম্বালা ফাউন্ডেশনের বার্ষিক সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ আগস্ট) Read more

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তিনি Read more

কালিয়াকৈরে চুরি: সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর অবশেষে মামলা
কালিয়াকৈরে চুরি: সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর অবশেষে মামলা

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে একটি বাসায় চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগের আট দিন পর অবশেষে মামলা রুজু হয়েছে। চুরির ঘটনায় Read more

মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন