সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন।তবে, যদি সংশ্লিষ্ট লাইসেন্সটির মেয়াদ এক বছরের আগে শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে সেই মেয়াদোত্তীর্ণের দিনটিকেই সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে ধরা হবে। অর্থাৎ যেটি আগে ঘটবে- প্রবেশের এক বছর পূর্ণ হওয়া নাকি লাইসেন্সের মেয়াদ শেষ- তার ওপরই নির্ভর করবে বৈধতা।চালকের ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সেই লাইসেন্সে অনুমোদিত যানবাহনের ক্যাটাগরি অবশ্যই মিলতে হবে। একই সঙ্গে সব বিদেশি ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা দ্বারা অনুবাদ করাতে হবে, যেন তথ্য স্পষ্ট, নির্ভুল ও সহজে যাচাইযোগ্য হয়।তবে এ নিয়মে ব্যতিক্রম থাকছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য। তারা নিজেদের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন এবং তাদের জন্য আলাদাভাবে সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই।অন্যদিকে, জিসিসি অঞ্চলের মধ্যে দেশান্তরে ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, ওই লাইসেন্স দিয়ে এক দেশ থেকে অন্য দেশে সীমান্ত পার হয়ে গাড়ি চালানো যাবে না।সৌদি ট্রাফিক কর্তৃপক্ষের এ নতুন নির্দেশনায় বিদেশিদের জন্য গাড়ি চালানোর সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যা আইন মেনে চলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি
যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি

সড়কে শৃঙ্খলা আর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম শহর হতে পারে কিশোরগঞ্জ জেলা শহর। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা শহরের সার্বিক চিত্র Read more

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৪

নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১৪ জন Read more

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) উপজেলার চৌরখুলী Read more

বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত
বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোঃ মানিক গাজী (৫৫) নামে এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২ টার Read more

আজ বিশ্ব ভাই বোন দিবস
আজ বিশ্ব ভাই বোন দিবস

ভাই-বোন হলো একই গাছের বর্ণিল ফল ও ফুলের মতো। সম্পর্কে তারা সবচেয়ে নিকটবর্তী এবং হৃদ্যতায় সবচেয়ে এগিয়ে। শৈশবের জীবনটুকু ভাই-বোনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন