জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অংশ নিতে বিকেল পৌনে ৫টায় সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাসনিম জারা এবং অন্যান্য নেতৃবৃন্দ।মঞ্চে সারজিস আলম ও তালাত মাহমুদ রাফি ওঠার সঙ্গে সঙ্গে বরগুনার ছাত্রজনতা উল্লাস প্রকাশ করে ‘দুলাভাই দুলাভাই’ স্লোগান দিতে থাকে। মুহূর্তেই স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর মার্কেট প্রাঙ্গণ।খোঁজ নিয়ে জানা গেছে, সারজিস আলমের শ্বশুর বাড়ি বরগুনায়। তার শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমানের বাড়ি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। যদিও পেশাগত কারণে তিনি স্ত্রী, কন্যা ও দুই ছেলেকে নিয়ে ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন।অন্যদিকে সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিও সম্প্রতি বরগুনার বুড়িরচর ইউনিয়নে বিয়ে করেছেন। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসী পেশায় একজন স্কুলশিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের মেয়ে।কর্মসূচিতে দেওয়া বক্তব্যে সারজিস আলম বলেন, ‘আমার নিকটাত্মীয়দের বাড়ি বরগুনায়। কিন্তু বরগুনায় এসে প্রথমে আমি কোনো আত্মীয়ের বাড়িতে না গিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মুক্ত মঞ্চে ছাত্র-জনতার সামনে দাঁড়াতে পারা আমার জন্য গর্বের ও সৌভাগ্যের বিষয়। এনসিপির পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার Read more

শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (বয়স অজ্ঞাত) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ Read more

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।বুধবার (০৬ Read more

ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বরিশালে কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ আবাদে সাফল্য মিলেছে। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ
নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক মানুষ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন