চলতি বছর হজ করার জন্য শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে আরও ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৪৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।শনিবার (০৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প হেল্প ডেস্কের তথ্য মতে, মোট ৪৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ হজযাত্রী রয়েছেন।৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইট পরিচালনা করেছে।এর আগে, গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়ে কর্মচারীদের ১ ঘণ্টার কর্মবিরতি
সচিবালয়ে কর্মচারীদের ১ ঘণ্টার কর্মবিরতি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা। অধ্যাদেশ Read more

লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী
লাইসেন্স নবায়ন করতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে ট্রেড লাইসেন্স আনতে গিয়ে খুন হলেন এক ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকেল ৩ ঘটিকার Read more

ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন রফিকুল ইসলাম
ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন রফিকুল ইসলাম

ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের Read more

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ
ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে 'প্যালেস্টাইন অ্যাকশন'-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।বুধবার (০২ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন